1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

ইনকিলাব সাময়িক বন্ধ : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০১৪
  • ১৫৯ Time View

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, তথ্যপ্রযুক্তি আইনে অপরাধ করায় দৈনিক ইনকিলাব’র ছাপাখানা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। তবে স্থায়ীভাবে প্রকাশনা নিষিদ্ধ করা হয়নি।

শুক্রবার জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)’র কেন্দ্রীয় কার্যকরী কমিটির জরুরি সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, দৈনিক ইনকিলাব যে সংবাদ প্রচার করেছে তা গুজব ও মিথ্যাচার। তাদের বিষয়টি আইনগতভাবে দেখা হচ্ছে। তারা ভারত-বাংলাদেশ সম্পর্ক নষ্ট করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে।

শুক্রবার সকালে কর্নেল তাহের মিলনায়তনে দিনব্যাপী এ সভার শুরুতে বক্তব্য রাখেন ইনু। তিনি অভিযোগ করে বলেন, ভারতীয় বাহিনী দিয়ে অভিযান চালানোর খবর প্রকাশ করে যৌথবাহিনীকে কলঙ্কিত ও বাংলাদেশের জনগণের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে পত্রিকাটি।

প্রচারিত সংবাদের সত্যতা আছে বলে অনেকে দাবি করেছেন, আপনি কী মনে করেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা মিথ্যা কথা। আদালতে প্রমাণ পাবেন।

মন্ত্রী বলেন, ”নির্বাচন ও বিজয় হলেও বিপদ কাটেনি। গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে আমাদের গুরুত্বপূর্ণ নেত্রী ও প্রাক্তন প্রধানমন্ত্রী জড়িত আছেন। যুদ্ধাপরাধীদের বিচার ও জঙ্গিবাদের মূলোৎপাটন করেই আমাদের যাত্রা সফল হবে।”

হাসানুল হক ইনু বলেন, নাশকতার অন্তর্ঘাত আড়াল করার চেষ্টা করে নতুন ষড়যন্ত্র শুরু করেছেন বিএনপি নেত্রী। তার শান্তিপূর্ণ কর্মসূচি ধোঁয়াশা ও ধুম্রজাল মাত্র। তিনি বৈধ সরকারকে অবৈধ বলেছেন। গণতন্ত্রের ক্লাবের বাইরে চলে গেছেন।

বুধবার সংবাদ সম্মেলনে জঙ্গিবাদ ও যুদ্ধাপরাধীদের সঙ্গত্যাগ করার ঘোষণা না দিয়ে তিনি সংঘাতের মধ্যেই রয়ে গেছেন। পরিস্কার-পরিচ্ছন্ন হননি। শান্তির পথে আসেননি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ