1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

সাংবাদিক দম্পতি হত্যার বিচার চাইলেন বাংলাদেশ ব্যাংক গভর্নর

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১২
  • ১৫৮ Time View

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহরুন রুনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন।

একইসাথে তিনি এই ঘটনায় সুষ্ঠ তদন্ত ও হত্যাকারীদের বিচার দাবি করেছেন।

দুই সাংবাদিকের মৃত্যুতে  টেলিফোনে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, প্রত্যেক মানুষের স্বাভাবিক মৃত্যু নিশ্চিত করতে হবে। এটা রাষ্ট্রের দায়িত্ব। সাংবাদিক সাগর সরওয়ার এবং মেহরুন রুনিকে আমি ব্যক্তিগত ভাবে চিনি। পেশাগত জীবনে তারা দুজনই সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। তাদের এই মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে এবং বাংলাদেশ ব্যাংক পরিবারের পক্ষে গভীরভাবে শোকাহত। আমি তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

ড. আতিউর আরও বলেন, অবিলম্বে এই ঘটনার তদন্ত করে অপরাধীকে বিচারের আওতায় আনতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ