1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন অভিনেত্রী সাদিয়া আয়মান অসুস্থতা কাটিয়ে কনের সাজে হাজির প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি ঢাকা দক্ষিণের সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

সুফিয়ার বুদ্ধিমত্তায় উদ্ধার হলো ছিনতাইকৃত ১৬ লাখ টাকা –

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জানুয়ারি, ২০১৪
  • ১৬২ Time View

নেত্রকোনার আটপাড়া উপজেলার যাদবপুর গ্রামের মধ্য বয়সী নারী সুফিয়া বেগমের ফোন পেয়ে ছিনতাইকারীদের আটক করে তাদের কাছ থেকে ছিনতাইয়ের প্রায় ১৬ লাখ টাকা উদ্ধার করেছে গ্রামবাসী। রোববার সন্ধ্যার এ ঘটনা ঘটে।

পরে গ্রামের সাধারণ মানুষ আটপাড়া উপজেলার স্বরমশিয়া গ্রামের ছিনতাইকারী রুবেলকে (২২) পুলিশে সোপর্দ করে। রুবেলের স্বীকারোক্তিতে রাত ৯টার দিকে পুলিশ অভিযান চালিয়ে আরো পাঁচ ছিনতাইকারীকে আটক করেছে।

আটকৃতরা হলেন মো. রফিক (৩৫), শাহীন (২০), সোহাগ (২৩), সোহাগ মিয়া (২৩), আলমগীর (২৫)।

পুলিশ জানায়, নেত্রকোনা তেরীবাজার এলাকার নবনিযুক্ত যুব ক্রীড়া  উপমন্ত্রী আরিফ খান জয়ের ব্যবসায়িক প্রতিষ্ঠান আজাদ সুপার মার্কেটের জয় টেলিকমিউনিকেশনের কর্মকর্তা আরিফ আহমেদ ২৫ লাখ ৯৯ হাজার টাকা নিয়ে বিতরণের জন্যে আটপাড়া উপজেলায় যাচ্ছিলেন।

রোববার সন্ধ্যায় নেত্রকোনা-আটপাড়া সড়কের উজিয়াখালী ব্রিজের কাছে পৌঁছালে তিনটি মটরসাইকেলেযোগে ছয়/সাত জন ছিনতাইকারী ব্যারিকেড দিয়ে ১৫ লাখ ৯০ হাজার টাকা ছিনতাই করে। এ সময় কাছাকাছি উপস্থিত থাকায় সুফিয়া বেগম ঘটনা জানতে পেরে মোবাইল ফোনের মাধ্যমে একই গ্রামের মো. এন্টাস মিয়া ও সালামসহ নিকটবর্তী গ্রামের সাধারণ মানুষকে জানিয়ে দেন। তাদের সহযোগিতায় গ্রামবাসী ছিনতাইকরীদের আটক করে এই টাকা উদ্ধার করে। পরে গ্রামের সাধারণ মানুষ আটপাড়া উপজেলার স্বরমশিয়া গ্রামের ছিনতাইকারী রুবেলকে (২২) পুলিশে সোপর্দ করে।

নেত্রকোনা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম কাউসার জানান, এ ঘটনায় রুবেলসহ ছয় ছিনতাইকারীকে আটক করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ