1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনামঃ
৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ আরব সাগরে ভারতীয় যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি নৌযানের সংঘর্ষ ইরান সংঘাতে জ্বালানি সংকটে বিশ্ব; আকাশচুম্বী তেলের দাম, দেশে দেশে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রদ্রিগেজ জলবায়ু পরিবর্তনের কারণে অতিরিক্ত ঋণের বোঝা চায় না বাংলাদেশ: শামা ওবায়েদ সিনেমা: ‘ট্রাইব্যুনাল’ ছাড়লেন ফারিয়া, জানেন না নির্মাতা নির্মাণের ২৫ বছর পূর্তি উপলক্ষে চয়নিকার চার নাটক দারুণ পারফরম্যান্সে নজরে আসা জীবনের চোখে জাতীয় দলের স্বপ্ন ঢাকা-রংপুর লং মার্চ সফল করতে বিকেলে ঢাকায় জামায়াতের গণসংযোগ এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাবাহিনী প্রধান

সুচিত্রা সেনের অবস্থার অবনতি

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জানুয়ারি, ২০১৪
  • ১৯৪ Time View

নায়িকা সুচিত্রা সেন মহাসংকটে। তার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপের দিকে মোড় নিয়েছে। শনিবার বিকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। এন্ডট্রাকিয়াল টিউবের মাধ্যমে তার শ্বাসকার্য চালানো হচ্ছে। চিকিত্সকরা জানিয়েছেন, তার অবস্থা খুবই সংকটজনক এবং তাকে জীবনদায়ী ওষুধ দেয়া হচ্ছে। খবর পেয়ে হাসপাতালে আবার যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। আসেন রামকৃষ্ণ মিশনের মহারাজরা।

ডা. সুব্রত মৈত্র জানিয়েছেন, তার শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় সংকট দেখা দেয়। এন্ডট্রাকিয়াল ব্যবস্থার মাধ্যমে তার শ্বাসপ্রশ্বাস চলছে। ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। পরিস্থিতি কিছুটা মোকাবিলা করা গেছে। দেশ-বিদেশের কোটি কোটি অনুরাগী দোয়া করুন, যাতে মহানায়িকা সুস্থ হয়ে ওঠেন। মমতা ব্যানার্জী বলেছেন, পরিস্থিতি খুবই সংবেদনশীল।

এর আগে মস্তিষ্কে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ায় সাময়িক স্মৃতিভ্রম হয় তার। পরিস্থিতি সামলাতে চিকিত্সকরা ফুসফুস থেকে পানি বের করার পরিকল্পনার কথা বলেন। শুক্রবার রাতে শরীর একটু সুস্থ হতেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কাছে ফুচকা খেতে চান মহানায়িকা। শুক্রবার রাতে হাসপাতালে আড়াই ঘণ্টা ছিলেন মমতা ব্যানার্জী।

শুক্রবারের আচ্ছন্নভাব শনিবারও কাটেনি। সকাল থেকে তিনি কিছুই খাননি। তাকে স্যালাইন দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ