1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

রিট নিষ্পত্তির পরই জামায়াতের ব্যাপারে সিদ্ধান্ত : নাসিম

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জানুয়ারি, ২০১৪
  • ১৪৩ Time View

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, জামায়াত একটি ফ্যাসিস্ট দল। ইতোমধ্যেই আদালত তাদের নিবন্ধন বাতিল করেছে। দলটির নিষিদ্ধের ব্যাপারে আদালতে একটি রিট রয়েছে। এ রিটের বিষয়টি মিমাংসা হওয়ার পরই জামায়াতে ব্যাপারে সিদ্ধান্ত নিবে সরকার।

শুক্রবার মধ্যরাতে বেসরকারী টেলিভিশন জিটিভিতে সরাসরি একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

গত ৫ জানুয়ারি নির্বাচনের দিকে ইঙ্গিত করে নাসিম বলেন, আমরা এ ধরনের নির্বাচন চাইনি। কিন্তু আমাদের করার কিছুই ছিল না। কারণ নির্বাচনের বিকল্প হচ্ছে নির্বাচন।

তিনি বলেন, বিএনপি-জামায়াত চেষ্টা করেছিল নির্বাচন বানচাল করতে কিন্তু তারা তা পারেনি। কারণ, দেশের মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে তাদের রায় দিয়েছে।

নাসিম বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জামায়াত-শিবিরকে আশ্রয়-প্রশ্রয় দিতে গিয়ে নির্বাচনে আসতে পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম জিয়াকে টেলিফোন করেছেন। সংলাপে বসতে বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রনালয়সহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন। কিন্তু বেগম খালেদা জিয়া নির্বাচনে আসতে চাননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ