1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

পারসোনাল গ্যারান্টি’ থেকে অব্যাহতি চান মার্চেন্ট ব্যাংক পরিচালকরা

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জানুয়ারি, ২০১৪
  • ১৪৮ Time View

পুনঃঅর্থায়ন তহবিলের টাকা উত্তোলনের ক্ষেত্রে ‘পারসোনাল গ্যারান্টি’ শর্ত থেকে অব্যাহতি চান মার্চেন্ট ব্যাংক পরিচালকরা। বিএমবিএ’র পক্ষ থেকে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিকে চিঠির মাধ্যমে এ বিষয়ে অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি তানজিল চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য গঠিত পুনঃঅর্থায়ন তহবিলের অর্থ উত্তোলনের ক্ষেত্রে পরিচালকদের ‘পারসোনাল গ্যারান্টি’ থেকে অব্যাহতি চাওয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, আইসিবি থেকে প্রাপ্ত ‘স্যাঙ্কশন লেটারে’ মার্চেন্ট ব্যাংক পরিচালকদের ‘পারসোনাল গ্যারান্টি’র কথা উল্লেখ করা হয়েছে। মার্চেন্ট ব্যাংকগুলো কোন না কোন বাণিজ্যিক ব্যাংক কিংবা বৈদেশিক ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান হওয়ায় আন্তব্যাংক অর্থ লেনদেন এবং কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে পুনঃঅর্থায়ন সুবিধা নিতে পরিচালকদের ‘পারসোনাল গ্যারান্টি’ দিতে হয় না। আর মনোনীত এবং স্বাধীন পরিচালকরা ‘পারসোনাল গ্যারান্টি’ দেয়ার বিষয়ে সম্মত নন। এ ছাড়া প্রণোদনা প্যাকেজের বিষয়ে অর্থ মন্ত্রণালয় থেকে জারিকৃত নির্দেশনায়ও মার্চেন্ট ব্যাংকের পরিচালকদের ‘পারসোনাল গ্যারান্টি’র বিষয়ে কিছু বলা হয়নি। তাই শেষ সময়ে বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ