1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

আলেপ্পো বিস্ফোরণ ঘিরে সরকার ও বিদ্রোহীদের পাল্টা অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১২
  • ১৬৯ Time View

সিরিয়ার আলেপ্পো শহরে শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনায় সরকার ও বিদ্রোহীরা একে অপরকে পাল্টা অভিযোগ করছে।

আলেপ্পোর গোয়েন্দা ঘাটি লক্ষ্য করে চালানো দুইটি শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত ২৮ জন মানুষ মারা যায়। নিহতের পাশাপাশি অনেকেই আহত হয় ওই বোমা হামলায়।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন থেকে সম্প্রচারিত এক বক্তব্যে বলা হয়, স্বশস্ত্র গ্রুপগুলোই দায়ি এই বোমা হামলার জন্য।

অন্যদিকে বিদ্রোহীদের ফ্রি সিরিয়া আর্মি থেকে বলা হয়, ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে যুদ্ধ হচ্ছিল। কিন্তু ওই বিস্ফোরণের পেছনে সরকারই আছে।

তবে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট ফোর্ড তার ফেইসবুক পেইজে এই বোমা হামলার জন্য আল কায়েদা যুক্ত বলে দাবি করেন। তিনি বলেন, তারা ওই অঞ্চলের বাসিন্দাদের বিরুদ্ধে ভারি অস্ত্র ব্যবহার করেছে। আসাদ প্রশাসনের এটা এক নতুন চাল।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন থেকে আরও জানানো হয়, আলেপ্পোর পার্কের কাছে শুক্রবারে বোমা হামলাটি হয়। পার্কে ওইসময় শিশুরা খেলা করছিল। কয়েকজন শিশুও মারা যায় ওই হামলায়।

কিন্তু ফ্রি সিরিয়া আর্মির পক্ষে কর্নেল মালিক আল কুর্দি বলেন, গোয়েন্দা ঘাটির বাইরে আমাদের যোদ্ধাদের সঙ্গে সরকারি বাহিনীর যোদ্ধা ও সরকারপন্থী শাহাবিয়া মিলিশিয়াদের লড়াই হচ্ছিল। যখন তারা আমাদের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিচ্ছিল তখন আমরা গ্রেনেড এবং গুলি ছুড়তে শুরু করি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ