1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনামঃ

প্রাথমিক ও এবতেদায়ির ফল প্রকাশ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৩
  • ১২৩ Time View

পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রাথমিক ও এবতেদায়ি সমাপনী পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে। সারা দেশে গড় পাসের হার ৯৮ দশমিক ৫৮ শতাংশ। মোট পাস করেছে ২৭ লাখ ৩৫ হাজার ৬১৪ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৪০ হাজার ৯৯১ জন। এবার প্রাথমিক সমাপনীতে ২৬ লাখ ৩৫ হাজার ৪০৬ জন এবং এবতেদায়িতে তিন লাখ ১৪ হাজার ৭৮৭ জন পরীক্ষা দিয়েছে। ইংরেজি মাধ্যমের পরীক্ষার্থীর সংখ্যা ছয় হাজার ৪৫৭ জন।

গত বছর প্রাথমিক সমাপনীতে ৯৭ দশমিক ৩৫ শতাংশ এবং এবতেদায়িতে ৯২ দশমিক ৪৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। আর জিপিএ-৫ পেয়েছিল ২ লাখ ৩৩ হাজার ১৪০ জন।

আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার পর থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dpe.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইট (http://dpe.teletalk.com.bd) থেকে ফলাফল জানা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ