1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
থ্যালাসেমিয়া প্রতিরোধে দেশব্যাপী ডেটাবেজ তৈরির প্রস্তাব ডা. জুবাইদার নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব: অ্যাটর্নি জেনারেল ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নারীর কর্মসংস্থান ও শিক্ষার্থীদের সহায়তায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী পর্যটন খাতের উন্নয়নে মাস্টারপ্ল্যান হাতে নিয়েছে সরকার: প্রতিম স্বৈরাচার কোনোভাবেই যেন ফিরে আসতে না পারে: ডা. জাহিদ যারা ৭১ ভুলে যেতে চায়, তারা বাংলাদেশকে বিশ্বাস করে না : মির্জা ফখরুল প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান আমিরাতের ভিসা-ভুক্তভোগীদের জন্য হটলাইন চালু হচ্ছে : প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী যতই অবরোধ হোক অটোপাসের সুযোগ নেই : হুইপ দুলু

প্রখ্যাত অভিনয়শিল্পী ও নির্দেশক খালেদ খান আর নেই

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৩
  • ১৮২ Time View

প্রখ্যাত অভিনয়শিল্পী ও নির্দেশক খালেদ খান আর নেই

আগের সংবাদ

জনপ্রিয় অভিনেতা ও নাট্যনির্দেশক খালেদ খানকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) আছেন। সোমবার রাত ৯টায় তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। তার মেয়ে সংগীতশিল্পী জয়িতা জানান, ‘বাবাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।’ খালেদ খান দীর্ঘদিন থেকে দুরারোগ্য মোটর নিওরন ব্যাধিতে ভুগছেন। এ ব্যাধিতে মানুষের শরীরের মাংসপেশি অকেজো হয়ে যায়। এ কারণে খালেদ খান হাঁটাচলা করতে পারতেন না। বেশ কয়েক বছর ধরে হুইল চেয়ারে করে চলাফেরা করছেন। জয়িতা আরও জানান, ‘সোমবার রাতে বাবা প্রচণ্ড বুকে ব্যথা অনুভব করেন। চিকিৎসকরা জানান তার রেসপিরেটরি অ্যাটাক হয়েছে। তাদের পরামর্শে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ বারডেম হাসপাতাল সূত্রে জানা গেছে, তাকে হাসপাতালের আইসিইউ ইউনিটে বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। আশির দশকে মঞ্চনাটক দিয়ে অভিনয় শুরু করেন খালেদ খান। জনপ্রিয়তা পান হুমায়ূন আহমেদের ধারাবাহিক নাটক ‘এইসব দিনরাত্রি’ ও ইমদাদুল হক মিলনের ‘রূপনগর’ নাটকে অভিনয় করে। নাগরিক  নাট্য সমপ্রদায়ের হয়ে মঞ্চে তিনি ৩০টিরও বেশি নাটকের সহস্রাধিক মঞ্চায়নে অভিনয় করেছেন। তার নির্দেশনায় মঞ্চস্থ নাটক ১০টির বেশি । সর্বশেষ মঞ্চে  নাগরিকের ‘রক্তকরবী’ নাটকে অভিনয় করেন তিনি। শেষ নির্দেশনা দেন সুবচনের ‘রূপবতী’ নাটকটি। অসুস্থতার কারণে প্রায় বছর তিনেক ধরে তিনি অভিনয় ও  নির্দেশনা থেকে দূরে আছেন। তবে বিজ্ঞাপনে কণ্ঠ দেয়ার কাজ করে যাচ্ছেন। এছাড়া রাজধানীর ধানমন্ডিস্থ ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর ট্রেজারার ও সিনিয়র শিক্ষক পদে তিনি কর্মরত। বিশিষ্ট সংগীতশিল্পী মিতা হক তার স্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ