1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স ঈদে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি বার্তা ইরানের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা নিয়ে যা বললেন ট্রাম্প ইসরায়েলে ইরানি হামলায় অন্তত ৩০ জন আহত রাশিয়ার তেল বিক্রির ওপর দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র আজ মধ্যপ্রাচ্যের যেসব ফ্লাইট বাতিল আজ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটা রেওয়াজের বাইরে : স্পিকার আগামীকাল ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

সাম্প্রদায়িকতা মোকাবেলার নামে গণতন্ত্র বিসর্জন দেওয়া হচ্ছে: সিপিবি-বাসদ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৩
  • ১০৭ Time View

সাম্প্রদায়িকতা মোকাবেলার নাম করে এখন গণতন্ত্র বিসর্জন দেওয়ার আয়োজন চলছে বলে অভিযোগ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

আজ রবিবার রাজধানীতে সিপিবি-বাসদ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় বক্তারা আরো বলেন, সাম্প্রদায়িকতা টিকিয়ে রেখে যেমন গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়, তেমনি গণতন্ত্রের কবর দিয়ে সাম্প্রদায়িকতা মোকাবেলা করাও সম্ভব নয়।

সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, সাম্প্রদায়িক দ্বি-জাতিতত্ত্বের কবর দিয়ে প্রতিষ্ঠিত অসাম্প্রদায়িক বাংলাদেশে এখন সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। সাম্প্রদায়িকতার হুমকির মুখে এখন গণতন্ত্র, মুক্তিযুদ্ধ।

বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, সারাদেশে স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবিরের সহিংস তাণ্ডব বেড়েই চলেছে। কিন্তু আর সহ্য করা হবে না বললেও সরকার এই ঘৃণ্য অপশক্তিকে প্রতিহত করছে না। বরং সরকার তাদেরকে সহিংসতা চালানোর সুযোগ করে দিচ্ছে।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ