1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল ভুবন ভোলানো হাসির তাহসিন হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন, শুনানি কাল পেপল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল বগুড়ায় চালু হচ্ছে পাইলট ট্রেনিং একাডেমি, জানালেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্ডারে জুড়ে দেওয়া হয় বিশেষ শর্ত: স্বাস্থ্যমন্ত্রী ২০২৭ সালের মধ্যে ইউএস-বাংলার বহরে আসছে বোয়িংয়ের ২১টি নতুন উড়োজাহাজ স্থানীয় নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জামায়াতের চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ যশোর থেকে গ্রেফতার ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫০৩ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

দুপুরে রাজধানীতে জামায়াত-শিবিরের তাণ্ডব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৩
  • ২৪৯ Time View

রাজধানীর মতিঝিলের এজিবি কলোনি এলাকায় আজ শুক্রবার দুপুরে ব্যাপক তাণ্ডব চালিয়েছেন জামায়াত-শিবিরের কর্মীরা। তাঁরা ১৫টির বেশি যানবাহন ও ফুটপাতের দোকানে আগুন দিয়েছেন।
মালিবাগের চৌধুরিপাড়ায় একটি বাস ও মাইক্রোবাসে আগুন দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জুমার নামাজের পরপরই মতিঝিলের এজিবি কলোনি এলাকায় জামায়াত-শিবির একটি মিছিল বের করেমিছিল থেকে এলোপাতাড়িভাবে চারটি প্রাইভেট কার, পাঁচটি মোটরসাইকেল, একটি কাভার্ডভ্যান ও কয়েকটি রিকশ্যাভ্যান, রিকশা ও ফুটপাতের দোকানে আগুন দেওয়া হয়। এ ছাড়া সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড কার্যালয়ে আগুন দেওয়া হয়। ঘটনার পর পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অগ্নিদগ্ধ একটি প্রাইভেট কারের চালক মো. আলমগীর বলেন, তিনি শান্তিনগর থেকে আসছিলেন। এজিবি কলোনি এলাকায় আইডিয়াল স্কুলের কাছাকাছি আসার পর জামায়াত-শিবিরের ২০০-৩০০ কর্মীর মিছিল দেখতে পান। মিছিল থেকে তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। এমনকি তাঁকে গাড়িতে রেখেই তাতে আগুন দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ