1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

নেইমারের হ্যাটট্রিক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৩
  • ২০১ Time View

নেইমার চ্যাম্পিয়নস লিগে এর আগে পাঁচ ম্যাচ খেলে ফেলেছেন। একটি গোলও নেই। স্প্যানিশ লিগে গোল পেয়েছেন। গোল পেয়েছেন স্প্যানিশ সুপার কাপেও। কিন্তু চ্যাম্পিয়নস লিগে কেন জানি গেরোটা খুলতে পারছিলেন না কিছুতেই। নেইমার কেন ইউরোপ সেরাদের এই আসরে গোল পাচ্ছেন না এ নিয়ে বিস্তর কাঁটা ছেঁড়াও হয়েছে।

অবশেষে নেইমার চ্যাম্পিয়নস লিগে গোল পেলেন। শুধু গোলই নয়, প্রথম গোলের রাতটিকে স্মরণীয় করে রাখতে একই রাতে যেন করে ফেললেন বার্সেলোনার জার্সি গায়ে নিজের প্রথম হ্যাটট্রিকও। নেইমারের হ্যাটট্রিকে নিজেদের মাঠে সেল্টিককে বিপক্ষে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সা। নিশ্চিত করেছে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটাও।

লিওনেল মেসির সঙ্গে যেমন ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বৈরথ চলে আসছে, তেমনি শুরু থেকেই গ্যারেথ বেলের সঙ্গে তুলনা হচ্ছে তাঁর। সেই বেল কিছুদিন আগে হ্যাটট্রিক করেছেন। সেটারই পাল্টা জবাব দিতে নেইমার খুব বেশি সময় নিলেন না। বার্সার হয়ে ২১তম ম্যাচে এসে পেয়ে গেলেন কাঙ্ক্ষিত তিন গোলের দেখা।

ম্যাচের সাত মিনিটে জেরার্ড পিকের গোলে এগিয়ে গিয়েছিল বার্সা। নেইমারের বাড়িয়ে দেওয়া বল থেকে ৩৯ মিনিটে ২-০ করেন পেদ্রো। এর পর থেকে শুধুই নেইমার। প্রথমার্ধের শেষ প্রান্তে চ্যাম্পিয়নস লিগে নিজের প্রথম গোলটির দেখা পেয়ে যান। দ্বিতীয়ার্ধের নিজের দ্বিতীয় এবং ত্রয়োদশ মিনিটে পূর্ণ করেন হ্যাটট্রিক।
গোলের আরও দুটো সহজ সুযোগ পেয়েছিলেন। দুবারই কেবল গোলরক্ষকই ছিল তাঁর বাধা। কিন্তু শেষ পর্যন্ত তিন গোলেই তৃপ্ত থাকতে হয়েছে নেইমারকে। ৭২ মিনিটে দলের আধডজন গোল পূর্ণ করেন ক্রিশ্চিয়ান তেয়ো। ৮৮ মিনিটে গিওর্গিওস সামারাসের সৌজন্যে সান্ত্বনার গোলটি পায় সেল্টিক।

নতুন কোচ জেরার্ডো মার্টিনোর অধীনে টানা ২০ ম্যাচে অপরাজিত থাকা বার্সা চ্যাম্পিয়নস লিগের আগের ম্যাচেই আয়াক্সের কাছে হেরে যায়। এর পরেই ম্যাচে লিগেও তাদের ১-০ গোলে হারিয়ে দেয় অ্যাথলেটিক বিলবাও। মেসি-বিহীন বার্সা স্প্যানিশ কাপে অখ্যাত কার্তাগেনার বিপক্ষেও প্রথমে গোল খেয়ে বসেছিল। কিন্তু শেষ পর্যন্ত ওই ম্যাচটি তারা জেতে ৪-১ গোলে। এর পর আজ ৬-১ গোলের জয়। প্রাণভোমরা মেসিকে ছাড়াই বার্সা আবার নিজেদের ছন্দে। নেইমার যে অবশেষে নিজের আসল রূপে আবির্ভূত!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ