1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
‘দফাদার কিংবা মহল্লাদার নয়, এখন থেকে আপনারা গ্রাম পুলিশ’ গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও অবহেলিত সিনেমা জিতল ১৮টি আন্তর্জাতিক পুরস্কার, দর্শকদের কাঁদাচ্ছে ‘পায়ার’ ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আনসার-ভিডিপির কর্মসূচি শুরু ৭ নভেম্বর উপলক্ষে শোভাযাত্রা: নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার : প্রধানমন্ত্রী বাড়ল গ্রাম পুলিশের বেতন, পাবেন মোবাইল ভাতাও ব্যাংক কেলেঙ্কারিতে অভিশংসনের পর গ্রেপ্তার প্যারাগুয়ের প্রেসিডেন্ট

খালেদা জিয়া এই ইসি মেনে নেবেন: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০১২
  • ১৯২ Time View

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিরোধী দলের নেতা খালেদা জিয়া নবগঠিত নির্বাচন কমিশন মানবেন না বললেও এক সময় তা মেনে নেবেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘কুমিল্লা নির্বাচনে যখন ইভিএম পদ্ধাতিতে ভোটগ্রহণের কথা বলো হলো, তখন তিনি মানেন না মানবেন না বললেন। নির্বাচন বর্জনের কথা বললেন। দলীয় প্রার্থীকে দল থেকে বহিষ্কার করলেন। কিন্তু পরে যখন তার দলের প্রার্থী বিজয়ী হলো তখন তাকে ফুল দিয়ে বরণ করে নিলেন। ঠিক কুমিল্লা নির্বাচনের মতোই দেখা যাবে তিনি সবই মেনে নেবেন, সবই করবেন। কারণ জনগণের ওপর আস্থা রাখতে হলে নির্বাচন কমিশনকে মেনে নিতেই হবে। গণতন্ত্রে বিশ্বাস করলে নির্বাচনে আসতে হবে, বর্তমান নির্বাচন কমিশনকে মানতে হবে। কারণ বর্তমান নির্বাচন কমিশন এত প্রক্রিয়ার মধ্য দিয়ে এত উদারভাবে করা হয়েছে যে বাংলাদেশের ইতিহাসে কখনো এভাবে করা হয়নি। মনে রাখতে হবে উনারা (বিএনপি) কিভাবে নির্বাচন কমিশন গঠন করেছিলেন।’

বৃহস্পতিবার দুপুরে গণভবনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ