1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

অগ্নিগর্ভ বাংলাদেশ, টি-২০ বিশ্বকাপ অনিশ্চিত : আনন্দবাজার পত্রিকা

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৩
  • ১২৮ Time View

নির্বাচন ঘিরে বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি অব্যাহত। তার প্রেক্ষিতে সে দেশে এশিয়া কাপ বা টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সেই জটিলতার মধ্যে ক্রমশ বাড়ছে ইডেনের ম্যাচ পাওয়ার সম্ভাবনা। অনেকগুলো ম্যাচই পেতে পারে কলকাতা। শুক্রবার ভারতের কলকাতার আনন্দবাজার পত্রিকা তাদের অনলাইন সংস্করণে এই খবর দিয়েছে। আনন্দবাজার লিখেছে, ‘৫ জানুয়ারি নির্বাচন। তার আগে বারবার ফিরে আসছে ছবিটা। বাড়ছে আশঙ্কা-অনিশ্চয়তা। নির্বাচনকে ঘিরে বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি প্রশ্ন তুলে দিয়েছে সে দেশের ক্রিকেট টুর্নামেন্ট নিয়েও। ৭ থেকে ১৪ ফেব্রুয়ারি এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা বাংলাদেশে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসার কথা মার্চে। কিন্তু, দেশের রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে দু’টি টুর্নামেন্টের আয়োজন নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা। দেশের যে কোনো একটি নিরাপদ শহরে এশিয়া কাপের সবকটি ম্যাচের আয়োজন করা সম্ভব। টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্ষেত্রে যা অসম্ভব। এই জটিলতার মধ্যে বাংলাদেশে টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনা যত ক্ষীণ হচ্ছে, ততই উজ্জ্বল কলকাতায় ম্যাচ আসার সম্ভাবনা। বাংলাদেশ সবকটি ম্যাচ আয়োজন করতে না পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ইডেনে করতে পুরোপুরি প্রস্তুত সিএবি। এমনকী, টি-টোয়েন্টি বিশ্বকাপের দায়িত্ব পুরোপুরি ভারতের হাতে এলেও ম্যাচ পাওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে থাকবে ক্রিকেটের নন্দনকানন। সেক্ষেত্রেও বেশ কয়েকটি ম্যাচ আসতে পারে কলকাতায়।’ আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, ‘জানুয়ারিতে নির্বাচন। আবার, জানুয়ারি মাসেই বাংলাদেশ সফরে যাচ্ছে শ্রীলঙ্কা। বাংলাদেশের কাছে এটি কার্যত অ্যাসিড টেস্ট। কেননা, এশিয়া কাপ বা টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য অনেকটাই নিভর্র করছে শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজের উপরই।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ