1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

সৌদিতে বাংলাদেশের আজাদের সাফল্য

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৩
  • ২৩৯ Time View

সৌদি আরবে পবিত্র কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় ক্যাটিগরিতে প্রথম স্থান অধিকারী বাংলাদেশী মোহাম্মদ নাজম আবদুল কালাম আজাদের হাতে পুরস্কারের ৮০ হাজার সৌদি রিয়াল তুলে দেয়া হয়েছে। একই সঙ্গে এ প্রতিযোগিতায় বিজয়ী অন্যদের হাতেও পুরস্কারের অর্থ তুলে দেয়া হয়। গতকাল অনলাইন আরব নিউজ এ খবর দিয়েছে। এতে বলা হয়, সমপ্রতি পবিত্র মক্কা নগরীতে গ্র্যান্ড মসজিদে বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রথম ক্যাটিগরিতে প্রথম স্থান অর্জন করেন নাইজেরিয়ার কবিরু আবুবাকের মুসা। দ্বিতীয় ক্যাটিগরিতে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশের আবদুল কালাম আজাদ। আবুবাকের মুসাকে দেয়া হয় পুরস্কারের এক লাখ সৌদি রিয়াল। বাকি তিনটি ক্যাটিগরিতে প্রথম স্থান অধিকার করেন সৌদি আরবের আবদুল করিম আবুবাকের, আমিন মোহাম্মদ আফতাব আলম, মৌরিতাসের খালেদ মোহাম্মদ জবি। তাদেরকে দেয়া হয় যথাক্রমে ৬০ হাজার, ৩০ হাজার ও ২৫ হাজার সৌদি রিয়াল। জেদ্দা ভিত্তিক ইন্টারন্যাশনাল কোরআন মেমোরাইজেশন অর্গানাইজেশন-এর মহাসচিব আবদুল্লাহ বাসফার বলেছেন, আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতাগুলোর মধ্যে বাদশাহ আবদুল আজিজ প্রতিযোগিতা হলো মূল। এ বছর এ প্রতিযোগিতায় ৬১টি দেশের ১৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। ইসলামিক অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী সালেহ আল আশেইক বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। তিনি এসব ইসলামের বিরোধিতা সত্ত্বের সারা বিশ্বে ইসলামের প্রচারের ওপর গুরুত্ব আরোপ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ