1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেখে নিন ঘরের মাঠের সাফে বাংলাদেশের খেলা কবে-কখন ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় ব্র্যাক ব্যাংক নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন গ্রেপ্তার বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাষ্ট্রের পাশে থাকার আশ্বাস | Boishakhi Online শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী | খবর মন্ত্রীর ঘোষণার পরও অগ্রিম কর পরিশোধের প্রণোদনা থেকে বঞ্চিত হতে পারেন যে কারণে ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোন সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান শাহজালালের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন আধুনিকায়নে ৪৯.৪৯ কোটি টাকার প্রকল্প

অফিস করছেন না জাপার চার মন্ত্রী-প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৩
  • ১৭৫ Time View

নির্বাচনকালীন সরকারে থাকা জাতীয় পার্টির ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রীর মধ্যে চারজন আজ বুধবার সকাল থেকে সচিবালয়ে তাঁদের দপ্তরে উপস্থিত হননি। তাঁরা হলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী রওশন এরশাদ, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রুহুল আমিন হাওলাদার এবং মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সালমা ইসলাম।

তবে বাণিজ্যমন্ত্রী জিএম কাদের এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মজিবুল হক আজ নিজ নিজ দপ্তরে যান।

পানিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম  জানান, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ গতকাল পর্যন্ত দাপ্তরিক কাজ করলেও আজ অফিস করছেন না। সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলাবিষয়ক একটি বৈঠকে তাঁর উপস্থিত থাকার কথা ছিল। তবে তিনি আসেননি।

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ওমর ফারুক দেওয়ান জানান, সকালে দাপ্তরিক কাজে তিনি মন্ত্রীর বাসায় গিয়েছিলেন। বেলা তিনটায় জাতীয় পার্টির গুরুত্বপূর্ণ একটি বৈঠকে রুহুল আমিন হাওলাদারের উপস্থিত থাকার কথা। তবে মন্ত্রণালয়ে আসার বিষয়ে তিনি কিছু জানাননি।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সালমা ইসলাম গতকাল প্রতিবন্ধী দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে আজ দুপুর পর্যন্ত তিনি মন্ত্রণালয়ে আসেননি। এ বিষয়ে তিনি কারও সঙ্গে কোনো যোগাযোগ করেননি বলেও জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ