1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

সীমান্তে গুলি বন্ধ হবে না: বিএসএফ প্রধান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১২
  • ১৫২ Time View

সীমান্তে গুলি বন্ধ হবে না, এমন কথাই বলেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের প্রধান ইউকে বনশল।

তিনি বলেছেন, ‘বাংলাদেশ সীমান্তে গুলি চালানো পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়, কারণ সীমান্তে অপরাধীদের থামাতে ব্যবস্থা নিতেই হবে।’

মঙ্গলবার বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

বনশল বলেন, ‘সীমান্তে গুলি চাল‍ানো পুরোপুরি বন্ধ করা কখনোই সম্ভব নয়। যতদিন ভারত-বাংলাদেশ সীমান্তে অপরাধমূলক কাজ হতে থাকবে, ততদিন সেই অপরাধ আটকাতেই হবে বিএসএফকে, আর সেটাই এ বাহিনীর দায়িত্ব।’

বনশল এমন এক সময় এ কথা বললেন, যখন সীমান্তে ভারতীয় বাহিনীর হাতে বাংলাদেশিদের ওপর হত্যা-নির্যাতনের ঘটনা বাড়ছে বলে মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করছে।

বিএসএফ মহানির্দেশক আরও বলেন, ‘চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কাজ বন্ধের জন্য বিএসএফ বারবার বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনীর সাহায্য চেয়ে আসছে। বিজিবি যদি নিজেদের দিকে পাহারা কড়া করে, বিশেষত রাতে সীমান্তে চলাচলের ওপরে নিষেধাজ্ঞার বলবৎ করতে পারে, তাহলে অপরাধীরা আর ভারতের দিকে আসতে পারবে না। এর ফলে বিএসএফকেও গুলি চালাতে হবে না।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ