1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত লেবাননে ইসরাইলের নতুন হামলায় নিহত ২০ চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে: মোজতবা খামেনি একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবারের ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত প্রস্তুত ৬ দেশ ফিলিস্তিন চেয়েছিল নিষেধাজ্ঞা, ইসরায়েলকে জরিমানা করেই ছেড়ে দিল ফিফা ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের

সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০১৩
  • ৮৫ Time View

agসাভারের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও স্থানীয় ফায়ার সার্ভিসের অফিসে লুটপাট চালিয়েছে আল মুসলিমস গ্রুপের শ্রমিকরা। এ সময় শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষে প্রায় অর্ধশতাধিক আহত হয়েছেন।

রোবাবর সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। এক নারী শ্রমিককে নির্যাতনের গুজব ছড়িয়ে পড়লে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই কারখানার এক নারী শ্রমিককে নির্যাতনের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেয় শ্রমিকরা। এসময় উত্তেজিত শ্রমিকরা সাভার ফায়ার সার্ভিসের ৪টির গাড়িসহ প্রতিষ্ঠানটিতে ব্যাপক ভাঙচুর করে। একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলরত আরো প্রায় ২০/২৫টি গাড়িতে ভাঙচুর করে। সেই সঙ্গে একটি মোটরবাইকে আগুন ধরিয়ে দেয়।

পুলিশ খবর পেয়ে পরিস্থিতি শান্ত করতে গেলে উত্তেজিত শ্রমিকরা পুলিশকে ইটপটকেল নিক্ষেপ করে। এতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শতাধিক রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপসহ ব্যাপক লাঠিচার্জ করে।  প্রায় ঘণ্টাখানেকের এই সংঘর্ষে শ্রমিক, পুলিশ, পথচারী ও সাংবাদিকসহ প্রায় অর্ধশতাধিক আহত হন।

এ ঘটানায় ঢাকা-আরিচা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ঘটনার পর পর আল মুসলিম গ্রুপের কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ