1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

পদত্যাগী মন্ত্রীদের নিয়ে বৈঠক সংবিধান লঙ্ঘন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০১৩
  • ১০৭ Time View

rigবিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন, “মন্ত্রীদের পদত্যাগের পরে মন্ত্রীদের কেবিনেট বৈঠক ডাকায় দেশের সংবিধান লঙ্ঘন করেছেন প্রধানমন্ত্রী।”

এর প্রতিবাদে বিএনপি সোমবার সারাদেশের জেলা ও উপজেলায় কালো পতাকা উত্তোলন করবে বলে জানান তিনি।

রোববার সকালে বিএনপির দলীয় কার্যালয়ে তিনি এ কথা বলেন।

এদিকে অর্থ আত্মসাতের মামলায় তারেক রহমান ও গিয়াস উদ্দিন মামুনের রায় প্রসঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন, “আজকের রায়ের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান কোনো ধরনের দুর্নীতির সাথে জড়িত নন এবং ছিলেন না। ইতোপূর্বে তার (তারেক জিয়া) বিরুদ্ধে যেসব দুর্নীতির অভিযোগ আনা হয়েছে সে সব মামলা মিথ্যা ও বানোয়াট।

তিনি বলেন, “তারেক রহমানের বিরুদ্ধে যে সব মামলা হয়েছে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন।”

দুপুরে রায়ের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের পক্ষে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী কথা বলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ