1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

‘খালেদা জিয়া হচ্ছেন অশান্তি বেগম’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৩
  • ১২১ Time View

mhasanবন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, “খালেদা জিয়া দেশের শান্তি চায় না। সে অশান্তি সৃষ্টি করে ক্ষমতায় যেতে চায়। তার (খালেদা জিয়া) বিভিন্ন কর্মকাণ্ডের জন্য কেউ কেউ বলছেন তিনি হচ্ছেন অশান্তি বেগম।”

জাতীয় প্রেসক্লাবের হলরুমে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘নির্বাচনমুখী রাষ্ট্রে বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক কর্মকাণ্ড, মানুষ পুড়িয়ে হত্যা, দেশবাসীর করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, “সংবিধান বর্হিভূত বিএনপি হরতাল করছে। দিনের পর দিন তারা জঙ্গিদের নিয়ে এ হরতাল করছে। হিংস্র হায়েনার মতো ব্যবহার করছে বিএনপি। তাই তারা হরতাল দিয়ে মানুষ পুড়ে মারছে। ”

তিনি বলেন, রাজনীতি কারো ব্যক্তিগত সম্পত্তি না। রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে দেশ ও জনগণের কল্যাণ করা।  হরতাল দিয়ে গাড়ি পুড়িয়ে মানুষ মারা কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে  না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ