1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

একতরফা নির্বাচন রুখে দিতে হবে : খালেদা জিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০১৩
  • ৯৮ Time View

kaldaবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমান ‘স্বৈরাচারী’ সরকারের ‘একতরফা নির্বাচনের চক্রান্ত’ রূখে দেয়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন।

তিনি বলেছেন, ”১৯৯০-এর মুক্ত হওয়া গণতন্ত্র আবার শৃঙ্খলিত হয়েছে। ষড়যন্ত্র চলছে এদেশ থেকে গণতন্ত্রকে চিরতরে নির্বাসনে দেয়ার। একতরফা নির্বাচন করে একদলীয় সরকারব্যবস্থা আবারো চালু করার গোপন চক্রান্ত স্পষ্ট হয়ে উঠেছে। স্বৈরাচারী শক্তির এ চক্রান্ত রুখতে হবে যে কোনও মূল্যে।”

শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে দেয়া এক বাণীকেখালেদা জিয়া এ অঙ্গীকার ব্যক্ত করেন।

বিএনপি চেয়ারপারসন বলেন, “আমাদের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে নূর হোসেন একটি অবিস্মরণীয় নাম। ১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলনের এক লড়াকু সৈনিক হিসেবে তিনি রাজপথে নেমে এসেছিলেন বুকে পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ স্লোগান লিখে।”

৯০ এ অর্জিত গণতন্ত্র আজ আবারো শৃঙ্খলিত হওয়ার পথে উল্লেখ করে বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন বলেন, “যে স্বপ্ন নিয়ে নূর হোসেন জীবন উৎসর্গ করে ছিলেন, তার সে স্বপ্ন আজো পুরোপুরি সফল হয়নি।”

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই বিবৃতিতে শহীদ নূর হোসেনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও রুহের মাগফিরাত কামনা করে খালেদা জিয়া।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ