1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

৭২ ঘণ্টার হরতাল ৮৪ ঘণ্টা

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০১৩
  • ১১০ Time View

rigশীর্ষ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে টানা ৭২ ঘণ্টা থেকে বাড়িয়ে ৮৪ ঘণ্টা হরতাল করার ঘোষণা দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আগামী ১০ নভেম্বর ভোর ৬টা থেকে শুরু হয়ে এ হরতাল চলবে ১৩ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত।

শনিবার বেলা সোয়া ১২টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

রিজভী বলেন, “দলের শীর্ষ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে ৭২ ঘণ্টা থেকে বর্ধিত করে হরতাল ৮৪ ঘণ্টা করা হলো। বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ হরতাল চলবে।”

এ সময় তিনি বিএনপির শীর্ষ নেতাদের গ্রেপ্তার, বাসায় বাসায় গিয়ে হুমকি, তল্লাশির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

অভিযোগ করে রিজভী বলেন, “সারাদেশে নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। গ্রেপ্তার করা হচ্ছে। শীর্ষ নেতাদের বাসায় গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। তাদের মতো আমিও আতঙ্কিত। আমিও ব্যক্তিগতভাবে জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা করছি।”

তিনি বলেন, “কাল (শুক্রবার)রাতে যখন গ্রেপ্তার শুরু হয় আমি গ্রেপ্তার এড়াতে প্রেসক্লাবে অবস্থান করি। বুঝতে পারি আমি এখানে অবরুদ্ধ হয়ে যাচ্ছি। এটি একটি প্রতিষ্ঠান এখানে রাজনৈতিক ব্যক্তিদের এভাবে বেশিক্ষন থাকা ঠিক না। তাই এখান থেকে সরে যাওয়ার চেষ্টা করি।”

“রাত সাড়ে ৩টায় প্রেসক্লাব সংলগ্ন ব্যাংকের গেট দিয়ে বের হওয়ার জন্য আসি। সেখানে আমার গাড়িটি ছিল। তখন হঠাৎ চারিদিক থেকে ধর ধর বলে চিৎকার চেচামেচি শুরু হয়। তখন আমি আতঙ্কিত হয়ে দ্রুত গাড়িতে উঠি। গাড়িটি বের হওয়ার সময়পেছন থেকে ৩/৪টি মাইক্রোবাস আমাকে ধাওয়া করে। তাদের চেয়ে আমার গাড়ির গতি বেশি থাকায় দ্রুত পার্টি অফিসে পৌঁছে আশ্রয় নেই।”

তিনি আরো বলেন, “আমি আমার রাজনৈতিক জীবনে এমন পরিস্থিতির সম্মুখিন হইনি। পার্টি অফিসের পিয়নদের পর্যন্ত হুমকি দেওয়া হচ্ছে। তদের চলে যেতে বলা হয়েছে।”

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ