1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

চলতি অর্থবছর থেকেই স্পিকার ও এমপিদের কর দিতে হবে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০১২
  • ১৪৮ Time View

জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার ও সংসদ সদস্যদের বেতন ও পারিতোষিক আয়করের আওতায় আনতে সংসদে পৃথক দু’টি বিল উত্থাপন করা হয়েছে।

সোমবার ‘মেম্বারস অফ পার্লামেন্ট (রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট-২০১২’ এবং স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট-২০১২’ শিরোনামে বিল দু’টি সংসদে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের পক্ষে উত্থাপন করেন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

উত্থাপনের পর বিল দু’টি পরীক্ষা করে ১৫ দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

দু’টি বিলেই বলা হয়েছে, ‘এই আইন ১ জুলাই, ২০১১ থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে।’

স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট-২০১২’ বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে মন্ত্রী বলেন, ‘সাধারণভাবে বাংলাদেশি যে কোনো ব্যক্তির নির্দিষ্ট সীমার উপর অর্জিত আয় করযোগ্য। তবে স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) অ্যাক্ট-১৯৭৪ অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকারের বেতন করমুক্ত করা আছে। ফলে তাদের সঙ্গে সাধারণ নাগরিকের করারোপের বৈষম্য পরিলক্ষিত হয়। এ  বৈষম্য দূর করতে স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট-২০১২’ বিলটি উত্থাপন করা হয়েছে।

‘মেম্বারস অফ পার্লামেন্ট (রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট-২০১২’ বিল সম্পর্কে মন্ত্রী বলেন, ‘সাধারণভাবে বাংলাদেশি যে কোনো ব্যক্তির নির্দিষ্ট সীমার উপর অর্জিত আয় করযোগ্য। তবে, সংসদ সদষ্যদের পারিতোষিক করমুক্ত করা আছে। ফলে তাদের সঙ্গে সাধারণ নাগরিকদের করারোপে বৈষম্য পরিলক্ষিত হয়। এই বৈষম্য দূর করতে বিলটি উত্থাপন করা হয়েছে।’

গত ২৮ নভেম্বর বিল দুটি মন্ত্রিসভার অনুমোদন পায়।

উল্লেখ্য, গত বাজেট অধিবেশনের অর্থমন্ত্রী মন্ত্রী-এমপিদের বেতন করের আওতায় আনার ঘোষণা দিয়েছিলেন।

এ আইন না থাকায় করবর্ষের শুরুতে স্পিকার, ডেপুটি স্পিকার ও এমপিদের বেতন করের আওতায় আনতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ