1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

‘জানুয়ারির মধ্যেই নির্বাচনে বাধ্য আ’লীগ’

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০১৩
  • ৯৩ Time View

hanifসংবিধান সমুন্নত রাখতে জানুয়ারির মধ্যেই নির্বাচন করতে আওয়ামী লীগ বাধ্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

তিনি বলেন, “আগামী জানুয়ারিতেই দশম জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। সংবিধান অনুযায়ী সর্বদলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে। এর প্রধান থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর নির্বাচন না হলে তার দায় ভার বিরোধীদলীয় নেত্রীকে নিতে হবে। তাতে সবচেয়ে বেশি ক্ষতি হবে বিএনপির।”

বুধবার রাজধানীর মতিঝিলের বলাকা চত্ত্বরে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত হরতাল বিরোধী এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, “আশা করছি, বিরোধী দলীয় নেত্রী আলোচনায় বসবেন এবং সর্বদলীয় সরকার গঠনে অংশগ্রহণ করবেন।”

তিনি আরো বলেন, “আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে। তাই গণতান্ত্রিকভাবেই নির্বাচন হবে। এই নির্বাচনে বিরোধী দল অবশ্যই অংশগ্রহণ করবে।”

তিনি বিরোধী দলীয় নেত্রীকে হেফাজতে ইসলাম ও জামায়াতে ইসলামে সঙ্গ ত্যাগ করার আহ্বান জানিয়ে বলেন, “সন্ত্রাস, বোমাবাজি, জ্বালাও পোড়াও বন্ধ করুন। আর তা না হলে আওয়ামী লীগ তা প্রহিহত করতে প্রতিজ্ঞাবদ্ধ।”

বিরোধী দলীয় নেত্রীকে উদ্দেশ্য করে হানিফ বলেন, “এখনও সময় আছে। আলোচনা বসুন। সমস্যার সমাধান হয়ে যাবে।”

জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. শুক্কুর মাহামুদের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ