1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

সম্মতি পেলেই ডিমিউচ্যুয়ালাইজেশন কার্যকর

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ নভেম্বর, ২০১৩
  • ১২২ Time View

egm-2ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক একজন সভাপতি স্থগিতাদেশ চেয়ে হাই কোর্টে করা রিট প্রত্যাহার করে নেয়ায় অবশেষে ডিএসইর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাজধানীর একটি হোটেলে স্টক এক্সচেঞ্জের ডিমিউচ্যুয়ালাইজেশন প্রক্রিয়া সম্পন্ন করার অংশ হিসেবে এ বিশেষ সাধারণ সভা করা হয়।

এর মাধ্যমে ডিএসইর মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক করার প্রক্রিয়টি এগিয়ে গেল।

ডিএসইর সভাপতি আহসানুল ইসলাম টিটু জানান, ইজিএম এর সিদ্ধান্ত অনুযায়ী আগামী সাত দিনের মধ্যে রেজিষ্ট্রার অব জয়েন স্টকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়া হবে। তাদের কাছ থেকে সম্মতি পত্র পেলেই ডিএসইর ডিমিউচ্যুয়ালাইজেশন কার্যকর হবে।

সভায় ডিমিউচ্যুয়ালাইজেশনের অনুমোদিত কর্মসূচি, সংশোধিত সংঘস্মারক ও সংঘবিধি এবং বর্তমান পর্ষদকে প্রথম পরিচালনা পর্ষদের দায়িত্ব পালনের অনুমোদন দেয়া হয়।

এর আগে ডিএসইর সাবেক সভাপতি আহমেদ ইকবাল হাসান ২৮ অক্টোবর হাইকোর্টের একটি রিট পিটিশন করলে উচ্চ আদালত এ জরুরি সভার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

পরবর্তীতে ইজিএমের বিপরীতে দায়ের করা রিট পিটিশন প্রত্যাহার করে নেয় আহমেদ ইকবাল হাসান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ