1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

‘হরতাল প্রত্যাখান করেছে জনগণ’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৩
  • ১২৩ Time View

hanif১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতাল জনগন ঘৃণার সাথে প্রত্যাখান করেছে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

তিনি বলেন, “আমাদের দেশের মানুষ শান্তি প্রিয়। হরতাল-নৈরাজ্য -জ্বালাও পোড়াও এসব পছন্দ করে না। বিরোধী দল যদি সত্যিকার অর্থে আলোচনা চান তাহলে নৈরাজ্য পরিহার করে এবং সংকট নিরসনের মন নিয়ে এগিয়ে আসতে হবে।”

মঙ্গলবার সকালে সাড়ে ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কার্যালয়ে সামনে বিএনপি-জামায়াতের হরতালের প্রতিবাদের আয়োজিত এক বিক্ষোভ-প্রতিবাদ সামবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “দুইদিনের হরতালে ১৬ জন নিরীহ মানুষকে হত্যা এবং কয়েক শত মানুষকে আহত করার দায় বিরোধী দলকে নিতে হবে।”

“প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতাকে আহ্বান জানিয়েছিলেন হরতাল পরিহার করার জন্য। এজন্য বিরোধী দলীয় নেতার দেওয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটামের আগেই আলোচনায় বসতে আমন্ত্রণ জানান। কিন্তু বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রীর সেই আহ্বানে সাড়া না দিয়ে মানুষ হত্যায় মেতে উঠেছেন। বিরোধী দলীয় জোটের ডাকা হরতালে এ পর্যন্ত যারা নিহত এবং আহত হয়েছেন সকলের দায়-দায়িত্ব তাদেরকেই নিতে হবে” বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, “হরতাল নৈরাজ্য করে সংকটোর সমাধান হয় না। জনগণ তাদের হরতাল প্রত্যাখান করেছে। আমরা তাদের আলোচনার পথে আসার আহ্বান জানাচ্ছি।”

এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ওলামা লীগের সভাপতি আল্লামা ইলিয়াছ হোসাই বিন হেলালী, আবদুল হক সবুজ, সহিদুল ইসলাম মিলন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ