1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি: সংসদে প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও খামেনিসহ দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন চীনা ভাইস মিনিস্টার মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান ভালভার্দের হ্যাটট্রিকে সিটিকে লজ্জায় ডুবাল রিয়াল মাদ্রিদ প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদে কালেমা তাইয়্যিবা আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলতে হবে

১৭ বছর পর প্রধানমন্ত্রী ঝিনাইদহ যাচ্ছেন কাল

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০১৩
  • ১১০ Time View

hsinaপ্রায় ১৭ বছর পর আগামীকাল মঙ্গলবার ঝিনাইদহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে তিনি ১৫টি প্রতিষ্ঠানের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনসহ ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয় ময়দানে এক জনসভায় ভাষণ দেবেন।

এদিকে বঙ্গবন্ধু কন্যাকে বরণ করতে বর্ণিল সাজে সেজেছে ঝিনাইদহ। শেখ হাসিনার এ সফরকে ঘিরে দলের নেতা-কর্মীরা উজ্জীবিত। শতাধিক তোরণ, ফেস্টুন, প্ল্যাকার্ড আর ব্যানারে ছেয়ে গেছে জেলা শহর।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার বেলা ২টায় হেলিকপ্টারযোগে প্রধানমন্ত্রী ঝিনাইদহ ক্যাডেট কলেজ মাঠে অবতরণ করবেন। সোয়া ২টায় ঝিনাইদহ শহরস্থ চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন গোলচত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ‘প্রেরণা ৭১’ এর উদ্বোধন করবেন। বিকাল পৌনে ৩টায় ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয় ময়দানে জনসভাস্থল থেকে ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন, ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ, ঝিনাইদহ মুক্তিযোদ্ধা কমপ্লে¬ক্স, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ইনস্টিটিউট, ওআরএস স্যালাইন ফ্যাক্টরি, শিশু একাডেমি কমপে¬ক্স, পোস্ট অফিস ভবন, সরকারি কেসি কলেজের চারতলা ভবন ও ঝিনাইদহ পৌরসভার সম্প্রসারিত ভবনের উদ্বোধন করবেন।

এছাড়া তিনি ঝিনাইদহ সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ঝিনাইদহ সরকারি কেসি কলেজের নতুন একাডেমিক ভবন এবং ঝিনাইদহ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

প্রধানমন্ত্রী এদিন বিকেলে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।

জেলা প্রশাসক শফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর সফর কর্মসূচি সফল করতে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এর আগে শেখ হাসিনা সর্বশেষ ১৯৯৬ সালের ৮ আগস্ট ঝিনাইদহে সফরে গিয়ে মরহুম মতিয়ার রহমানের কবর জেয়ারতসহ জনসভা করেছিলেন। দীর্ঘ ১৭ বছর পর আবার মঙ্গলবার এ জেলায় আসছেন। সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ