1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

খন্দকার মাহবুবের আদালত অবমাননার আদেশ রোববার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৩
  • ১১০ Time View

khandakar_mahbub_hossainবিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর রায়ের প্রতিক্রিয়ায় ট্রাইব্যুনালের বিচার নিয়ে বিরূপ মন্তব্য করায় বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করেছেন প্রসিকিউশন।

বৃহস্পতিবার বিচারপতি এ টিম এম ফজলে কবীরের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রাষ্ট্রপক্ষ এই অভিযোগ দায়ের করেন। শুনানি শেষে এ বিষয়ে আদেশের জন্য রবিবার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম।

প্রসঙ্গত, মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডাদেশ দেওয়ার পর ওই বিচার প্রক্রিয়ায় জড়িতদের বিচারের হুমকি দেওয়ায় খন্দকার মাহবুবের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ