1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

মার্চে ঢাকা আসছেন ব্লাটার

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০১২
  • ১৬৫ Time View

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সভাপতি জোসেফ সেপ ব্লাটার মার্চে উপমহাদেশ সফরে আসছেন। এরই অংশ হিসেবে ঢাকা আসবেন ব্লাটার।

শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৬ মার্চ সকাল ১১টায় ব্যক্তিগত বিমানে নয়া দিল্লি থেকে ঢাকায় এসে পৌঁছবেন।

একদিনের সফর শেষে ৭ মার্চ ভুটানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সফরের বিস্তারিত কর্মসূচি ও এজেন্ডা পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে বাফুফে।

সম্প্রতি বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ব্লাটারের আমন্ত্রণে জুরিখ ঘুরে আসেন। সালাউদ্দিনের সঙ্গে বৈঠকে ঢাকা আসার বিষয়টি নিশ্চিত করেছিলেন ব্লাটার। তার এই সফরে বাংলাদেশের প্রথম ফুটবল অ্যাকাডেমির উদ্বোধন হতে পারে। এ অ্যাকাডেমিতে সাহায্যেরও প্রতিশ্রুতি দিয়েছেন ফিফা সভাপতি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ