1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

কম্পিউটার গেমসে রেডক্রসের চোখ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৩
  • ১৩৩ Time View

computer_gamesকম্পিউটার গেমসের ভার্চুয়াল যে জগত তাতে আরো প্রাধান্য বিস্তার করতে চাইছে আন্তর্জাতিক রেডক্রস।

যুদ্ধকে উপজীব্য করে বাজারে যে নানা ধরনের কম্পিউটার গেমস প্রচলিত, তাতে যুদ্ধ বিষয়ক আন্তর্জাতিক নিয়ম বা জেনেভা কনভেনশন মানা হচ্ছে কিনা তা নিয়ে আন্তর্জাতিক রেডক্রস কম্পিউটার গেমসের নির্মাতাদের সঙ্গে কাজ শুরু করেছে।

রেডক্রস বলছে, অনেক কম্পিউটার গেমস রয়েছে যেখানে যুদ্ধাপরাধের মতো কাজ করলেও খেলোয়াড়রা পুরস্কার হিসেবে পয়েন্ট পাচ্ছে। তাই এখানে আসল যুদ্ধের নিয়মের প্রচলন দরকার বলে মনে করছে রেডক্রস।

রেডক্রস বলছে, এসব ভার্চুয়াল গেমস এখন বাস্তবের অনেকটাই কাছাকাছি এসে যাচ্ছে এবং এ কারণেই সত্যিকারের যুদ্ধের যে নিয়ম তা এসব গেমসে থাকা উচিত।

মেডাল অফ অনার কিংবা কল অফ ডিউটির মতো গেমসে যেভাবে যুদ্ধাপরাধের মতো কাজ পয়েন্ট বাড়ায় তার পরিবর্তন দরকার।

নিরস্ত্র সাধারণ নাগরিকদের হত্যা কিংবা নানা ধরনের নির্যাতন এসব গেমসে যেভাবে চিত্রিত হয় এবং এর জন্য খেলোয়াড় পুরস্কৃত হন, তা মোটেই জেনেভা কনভেনশনের মধ্যে পড়ে না। রেডক্রসের আহবানে সাড়াও দিচ্ছে কোনো কোনো প্রতিষ্ঠান।

কম্পিউটার গেমস নির্মাতা প্রতিষ্ঠান বোহেমিয়া ইন্টারেক্টিভের প্রধান নির্বাহী মারেক স্পানেল বলছেন তারা রেডক্রসের সঙ্গে একমত হয়েছেন এবং গেমসের নিয়ম তারা পাল্টাতে যাচ্ছেন।

ফলে জেনেভা কনভেনশনের নিয়ম ভাঙ্গা হয় এমন কৃতকর্মের জন্য এসব গেমসে কোনো খেলোয়াড় আর পয়েন্ট পাবে না। সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ