1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনায় আব্দুল মান্নান এমপিসহ আহত তিন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৩
  • ১০০ Time View

road accident logo 1ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আওয়ামী লীগ দলীয় সোনাতলা-সারিয়কান্দা আসনের সংসদ সদস্য আবদুল মান্নান ও তার স্ত্রী সৈয়দা মান্নান গুরুতর আহত হয়েছেন। এছড়া প্রাইভেটকারের চালক মাহফুজুর রহমান আহত হন। রোববার ভোর ছয়টার দিকে এ ঘটনাটি ঘটে।

সূত্রে জানা যায়, বগুড়া থেকে সংসদ সদস্য একটি প্রাইভেটকারে করে ঢাকা যাচ্ছিলেন। তাকে বহনকারী জিপটি কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় পৌঁছলে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে আব্দুল মান্নান ও তার স্ত্রী গুরুতর আহত হন। প্রথমে তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের ঢাকায় এ্যাপোলো হাসপাতালে পাঠানো হয়।

আব্দুল মান্নান ও তার চালক মাহফুজের অবস্থা এখন কিছুটা উন্নতি হলেও সৈয়দা মান্নান শিল্পীর অবস্থার অবনতি ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ