1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা: জেলায় জেলায় প্রতিবাদ ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি হয়তো না-ও ফিরতে পারতাম: তানিয়া বৃষ্টি ফুটবল খেলা নিয়ে বিরোধের জের, দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০ বাড়ল অটোগ্যাসের দামও, রাত থেকেই কার্যকর সংসদীয় কমিটির বৈঠক: বিমানের টিকিটের দাম ও ফ্লাইট বিলম্ব নিয়ে প্রশ্ন আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে চবি উপাচার্যের সঙ্গে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধির মতবিনিময়

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আ.লীগ ছাড় দিতে প্রস্তুত: হানিফ

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৩
  • ১৩৭ Time View

hanifআওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন দশম জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে আওয়ামী লীগ যতটুকু ছাড় দেয়া দরকার সেজন্য তার দল প্রস্তুত রয়েছে।

বুধবার রাজধানীর কাওরান বাজারের টিসিবি ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

বিএনপি যদি সংসদ অধিবেশনে প্রস্তাব বা রূপরেখা না দেয় তবে সংসদ শেষ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো। সংসদ অধিবেশন শেষ হওয়ার পর যদি তারা প্রস্তাব দেয় তবুও আলোচনা হতে পারে বলেও জানান আ.লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক।

সংসদ বিতর্কের জায়গা আলোচনার নয়- বিএনপি নেতা এমকে আনোয়ারের এমন বক্তব্যের জবাবে হানিফ বলেন, ‘এমন একজন প্রবীণ রাজনীতিবিদের কাছে জনগণ এ ধরণের বক্তব্য আশা করে না।’

আওয়ামী লীগ মুখপাত্র বলেন, ‘এটা তার (এমকে আনোয়ারের) অজ্ঞতা ও অদূরদর্শিতা। সংসদেই মূলত গণতন্ত্রের সকল বিষয়ের আলোচনা ও সমাধান হতে পারে।’

সরকারও বিরোধী দল উভয়েই সংলাপ চায়, তবে উদ্যাগ নেবে কে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংলাপ নয়, আমরা আলোচনার কথা বলেছি। এজন্য সংসদই উত্তম জায়গা। আগামীকাল সংসদ অধিবেশন বসছে। এই অধিবেশনে বিরোধী দল যোগদান করে তাদের প্রস্তাব উত্থাপন করতে পারে।’

শেখ হাসিনার অধীনে একতরফা নির্বাচনে যাবে না বিএনপি- বিরোধীদলীয় নেতার এমন বক্তব্যের জবাবে হানিফ বলেন, ‘তারা সব সময় হুমকি দিয়ে আসছেন। তাদের এই হুমকির যৌক্তিকতা নেই। আমরা সংবিধান অনুযায়ী সব দলের অংশগ্রহণের নির্বাচন করবো। আশা করি বিএনপি এই নির্বাচনে অংশ নেবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ