1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত

সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র অঁটুট থাকবে: মজিনা

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৩
  • ১৪৪ Time View

moginaঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, “সব দলের অংশগ্রহণে বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এখনো বাংলাদেশে রাজনৈতিক দলের সংলাপ সম্ভাবনা ফুরিয়ে যায়নি। তিনি বলেন, বর্তমান রাজনীতি সংকটময় না করে আলোচনার মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেয়া উচিত। তিনি জানান, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র অঁটুট থাকবে আমেরিকা এমনটাই আশা করে।

বুধবার সকালে নারায়ণগঞ্জে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের বিভিন্ন প্রকল্প পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রাষ্ট্রদূত নির্বাচনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, বর্তমানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, অতীতের মতো রাজনৈতিক দলগুলো সংলাপে বসে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি করবে।

তিনি বলেন, কুমুদিনির পণ্য আন্তর্জাতিক মানের। যুক্তরাষ্ট্রের বাজারে এ পণ্যের চাহিদা অনেক এবং আমরাও খুশি। তবে পণ্যের মান ও ডিজাইনে আধুনিকতা বজায় রাখতে হবে।

পরে ড্যান মজিনা কুমুদিনীর নিজস্ব জাহাজে করে শীতলক্ষ্যা নদী ঘুরে দেখেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে আমেরিকান দূতাবাস কর্মকর্তা অ্যাডাম নরিকেন ও মিচ উইলসন, আমেরিকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশন কর্মকর্তা মোবাশ্বের শহীদ, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা ও মহাব্যবস্থাপক রিয়াজুল কবীর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ