1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী জয়পুরহাট জেলা পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী অডিও থেকেই ফাঁস হতে পারে অবস্থান, তাই রেকর্ড করা বার্তাও দিচ্ছেন না মোজতবা খামেনি

ব্যবসায়ী শামীম হত্যায় ৫ পুলিশের বিরুদ্ধে চার্জশিট

Reporter Name
  • Update Time : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৩
  • ১১৪ Time View

ঢাকার সাভারের হেমায়েতপুর বাজারের ব্যবসায়ী শামীম সরকার (৩২) হত্যা মামলায় সাভার থানার পাঁচ পুলিশের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।সোমবার সাভার মডেল থানার পরিদর্শক মো. আমিনুর রহমান ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট দাখিল করেন।

অভিযুক্ত পাঁচ পুলিশ সদস্য হলেন:- আশুলিয়া থানার এসআই এমদাদুল হক, সাভার মডেল থানার এএসআই আকিদুল ইসলাম, মডেল থানার তিন কনস্টেবল মোফাজ্জল, রমজান ও ইউসুফ।

প্রসঙ্গত, ৫ জুন রাতে হেমায়েতপুর বাজার থেকে পুলিশ জমি ব্যবসায়ী শামীম সরকার ও তার ভাগ্নে সাইফুলকে আটক করে। পরে ছেড়ে দেয়ার জন্য তাদের কাছে ২০ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দেয়ায় ট্যানারি পুলিশ ফাঁড়িতে নিয়ে শামীমকে রাতভর নির্যাতন করা হয়। পরদিন ভোরে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে শামীম সরকারের লাশ ফেলে পালিয়ে যায়।

এ ঘটনায় গত ৬ জুন রাতে সাভার মডেল থানায় পুলিশের ৫ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহতের ভাই আমিনুল ইসলাম।

পরবর্তীতে ঘটনাটি তদন্তে পুলিশ বিভাগের গঠিত পৃথক দুটি কমিটি গত ১৭ ও ১৮ জুন প্রতিবেদন জমা দেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ