1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী জয়পুরহাট জেলা পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী অডিও থেকেই ফাঁস হতে পারে অবস্থান, তাই রেকর্ড করা বার্তাও দিচ্ছেন না মোজতবা খামেনি

ফেসবুক-ব্লগ-টুইটারে সংবাদ আদান-প্রদানে নিষেধাজ্ঞা !

Reporter Name
  • Update Time : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৩
  • ১৬৮ Time View

faceইন্টারনেট ব্যবহারকারীদের চলমান রাজনৈতিক ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে আলোচনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে প্রণীত এক বিতর্কিত আইন কার্যকর করা হয়েছে ভিয়েতনামে।

ওই আইনে উল্লেখ করা হয়েছে, ফেসবুক এবং ব্লগ  ও টুইটারসহ সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলো সংবাদ আদান-প্রদানে ব্যবহার করা যাবে না।

এ সবের মাধ্যমে শুধু ব্যাক্তিগত তথ্যই শেয়ার করা যাবে। এছাড়া সরকার বিরোধী এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ কোনো বিষয়বস্তু অনলাইনে প্রকাশ করা যাবে না বলেও   ওই আইনে বলা হয়।

এছাড়া ভিয়েতনামে সেবাদানকারী বিদেশি ইন্টারনেট কোম্পানিগুলোকে তাদের স্থানীয় সার্ভার দেশটির ভেতরেই স্থাপন করতে বলেও ওই আইনে নিয়ম করা হয়েছে।

তবে এ আইনের কড়া সমালোচনা করেছেন বিশ্বের বিভিন্ন ইন্টারনেট কোম্পানি, মানবাধিকার সংগঠন এবং যুক্তরাষ্ট্রের সরকার।

ভিয়েতনাম একদলীয় কমিউনিস্ট রাষ্ট্র এবং দেশটির কর্তৃপক্ষ গণমাধ্যমের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে রেখেছে। এমনকি চলতি বছরে কয়েকডজন গণমাধ্যমকর্মী এবং ব্লাগারকে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক করে দেশটির সরকার।

দেশটির রাজধানী হ্যানয়ে অবস্থিত মার্কিন দূতাবাস এর সমালোচনায় বলে, তারা ওই আইনটির ধারাগুলো নিয়ে উদ্বিগ্ন। আর অফলাইনে যেমন তেমনি অনলাইনেও মৌলিক মানবাধিকার প্রয়োগযোগ্য।

বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা ফ্রান্সের প্যারিস-ভিত্তিক সংগঠন ‘রিপোটার্স উইদাউট বর্ডার’ বলে, এই আইনের ফলে ভিয়েতনামের জনগন স্থায়ীভাবে স্বাধীন এবং খোলাখুলি সংবাদ থেকে বঞ্চিত হবে। আর এ ধরনের সংবাদ সাধারণত ব্লগ এবং ইনাটরনেট ফেরামগুলোতেই বেশি প্রকাশিত হয়।

গুগল এবং ফেসবুকের মতো প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী দ্যা এশিয়া ইন্টারনেট কোয়ালিশন বলেছে, এ আইনের ফলে নব নব আবিষ্কারের পথ রুদ্ধ হবে এবং ভিয়েতনামে ব্যবসা করার ক্ষেত্রে উৎসাহ কমবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ