1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রচার শুরু আজ তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী স্ত্রী ‘ফিলিস্তিনের পক্ষে’ কাজ করায় যুক্তরাষ্ট্রে তোপের মুখে মেয়র মামদানি ‘খাল খনন কর্মসূচি’ উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী একযোগে ৫৩ খালের খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের আগে সংবিধান সংশোধন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে

শিগগিরই আসছে নতুন যোগাযোগ ব্যবস্থা ‘হাইপারলুপ’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুলাই, ২০১৩
  • ১২৮ Time View

hiparluশিগগিরই একটি নতুন যোগাযোগ ব্যবস্থার উত্থাপন করতে যাচ্ছেন স্পেসএক্স এবং টেসলা মোটরসের প্রধান নির্বাহী এলন মাস্ক। নতুন এই ব্যবস্থা বা প্রযুক্তি ৬ ঘণ্টার একটি পথকে মাত্র ৪৫ মিনিটে অতিক্রমে সাহায্য করতে পারবে।

বিষ্ময়কর এই প্রযুক্তিটির নাম ‘হাইপারলুপ’। আগামী ১২ আগস্ট ২০১৩ প্রযুক্তিটি উত্থাপন করা হবে। মূলত টাকা আদান-প্রদানের উদ্দেশ্যে হাইপারলুপ প্রযুক্তি আমেরিকার ব্যাংকগুলো ব্যবহার করে থাকে।
এলন মাস্ক হাইপারলুপকে বর্ণনা দেন একটি কনকর্ড (এটি উড়োজাহাজ, যা শব্দের চেয়ে দ্বিগুণ বেগে উড়তে পারে), একটি রেল গান এবং একটি এয়ার হকির টেবিলের মেলবন্ধন হিসেবে। হাইপারলুপ হবে একটি যোগাযোগ ব্যবস্থা, যার মাধ্যমে একটি টিউব কয়েকটি দেশ অথবা শহরজুড়ে থাকবে।
টিউবের ভেতর থাকবে ক্যাপসুল। এটি ছয়জন মানুষ এবং তাদের মালপত্রকে ম্যাগলেভ প্রযুক্তি অনুসারে প্রতি ঘণ্টায় ৪ হাজার মাইল বেগে বহন করতে পারবে। বর্তমানে এই ম্যাগলেভ প্রযুক্তি বুলেট ট্রেনে ব্যবহার করা হয়। টিউব ব্যবস্থাটির ক্ষেত্রে তাতে কোনো বায়ু থাকবে না। ফলে থাকবে না কোনো প্রকার ঘর্ষণ শক্তি।
হাইপারলুপের ট্রান্সপোর্ট ব্যবস্থার ওপর নির্ভর করে হাইপারলুপ প্রতি ঘণ্টায় ২ লাখ মানুষকে একদিক বরাবর বহন করতে পারবে। আর নিউইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেসে যেতে সময় লাগবে মাত্র ৪৫ মিনিট এবং নিউইয়র্ক থেকে বেইজিং যেতে লাগবে ২ ঘণ্টা।
তবে এখন পর্যন্ত হাই স্পিড রেলওয়ে ব্যবস্থার প্রয়োগ যেভাবে চলছে তাতে বলা যায়, হাইপারলুপ প্রযুক্তি বাস্তবায়ন হতে অনেক সময়ের ব্যাপার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ