1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

অপপ্রচার-ষড়যন্ত্র করে মুক্তিযুদ্ধের চেতনাকে বাধাগ্রস্ত করা যাবে না: নাসিম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জুলাই, ২০১৩
  • ১৩৭ Time View

nasim৭১-এর মানতাবিরোধী অপরাধের রায়ের পরে প্রধান বিরোধী দল বিএনপির নিরবতার কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, তারা চরম সুবিধাবাদী অবস্থানে রয়েছেন।

নাসিম বলেন, রায়ের পরে বিএনপি কোনো প্রতিক্রিয়া দেয়নি। তাদের এই নিরবতাই প্রমাণ করে তারা ভবিষ্যতে ক্ষমতায় গেলেও যুদ্ধাপরাধীদের বিচার করবে না।

বৃহস্পতিবার সকালে রাজধানীর পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘অপপ্রচার-ষড়যন্ত্র করে মুক্তিযুদ্ধের চেতনাকে বাধাগ্রস্ত করা যাবে না’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আমরা যে প্রতিশ্রতি দিয়েছিলাম তা বাস্তবায়ন করছি উল্লেখ করে তিনি বলেন,  যুদ্ধাপরাধীদের বিচারের রায় হচ্ছে। আর রায় কার্যকর করতে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আনতে হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ৪-৫ মাস পরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আমি বিরোধী দলকে বলবো, নির্বাচনকালীন সরকার নিয়ে আর মাঠ গরম না করে নির্বাচের প্রস্তুতি নিন। জনগন যাকে ভোট দিবে সেই ক্ষমতায় আসবে। আওয়ামী লীগ নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করেও নি করবেও না।

উল্লেখ্য, সংগঠনের সহ-সভাপতি মোবারক আলী শিকদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট নাট্যাভিনেতা এটিএম শামসুজ্জামান, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ