1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

গাজীপুর নির্বাচনের প্রভাব জাতীয় রাজনীতিতে পড়বে না: হানিফ

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুলাই, ২০১৩
  • ১৪৭ Time View

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচন স্থানীয় নির্বাচন। এ নির্বাচনের প্রভাব জাতীয় রাজনীতিতে পড়বে না।

জিসিসি নির্বাচন থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে দলকে আরো সর্তক সিদ্ধান্ত নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, তৃণমূল প্রর্যায়ের নেতা-কর্মীদের মতামত না নেয়ায় গাজীপুর সহ পাঁচটি সিটি নির্বাচনে আওয়ামী লীগের পরাজয় হয়েছে।

হানিফ আজ সোমবার কুষ্টিয়ায় জেলা প্রশাসন, সামাজিক বনবিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা পরিষদের প্রশাসক জাহিদ হোসেন জাফর, পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ১৪ দলের প্রার্থীর পরাজয়ের জন্য বিএনপি-জামায়াত ও হেফাজতের ধর্মীয় প্রপাগান্ডা, অর্থের ব্যবহারসহ বিভিন্ন ইস্যুতে অপপ্রচারকেও দায়ী করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ