1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শুরু হবে আগস্টে: যোগাযোগমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জুন, ২০১৩
  • ১৪০ Time View

পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় আগামী আগস্টে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার সচিবালয়ে রমজান উপলক্ষে ঢাকা মহানগরীতে যানজট হ্রাস, বিপণী বিতানগুলোর চারপাশে যান চলাচল নির্বিঘ্ন রাখা ও বিআরটিসি বাসের রুট বৃদ্ধিসহ পরিবহন ব্যবস্থাপনা বিষয়ক এক সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে আগামী প্রজন্মের জন্য উল্লেখ করে যোগাযোগমন্ত্রী বলেন, ‘প্রকল্পটি নতুন করে সংশোধন করা হয়েছে। আগে এর দৈর্ঘ্য ছিল ৪২ কিলোমিটার, সংশোধিত প্রকল্প অনুযায়ী এর দৈর্ঘ্য হচ্ছে ৪০ কিলোমিটার। এটি নির্মাণে মোট ব্যয় হবে ৮ হাজার ৭০৩ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকারের অর্থায়নের পরিমাণ হচ্ছে ২ হাজার ২৫৮ কোটি টাকা। ছয়টি কিস্তিতে এ অর্থ পরিশোধ করা হবে। এর মধ্যে নির্মাণ পর্যায়ে তিন কিস্তি ও রক্ষণাবেক্ষণ পর্যায়ে তিন কিস্তি পরিশোধ করা হবে। ব্যাংকক ভিত্তিক একটি প্রতিষ্ঠান ইথাল থাই এটি নির্মাণ করবে।’

তিনি জানান, তিনটি ধাপে এ নির্মাণ কাজ শেষ হবে। প্রথম ধাপে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত (৮ কিলোমিটার), দ্বিতীয় ধাপে তেজগাঁও থেকে কমলাপুর পর্যন্ত (৮ কিলোমিটার) এবং তৃতীয় ধাপে কমলাপুর থেকে চট্টগ্রাম সড়কের কুতুবখালী পর্যন্ত (৭ কিলোমিটার) নির্মাণ কাজ শেষ করা হবে। এছাড়া অবশিষ্ট ৩৩টি র‌্যাম্পের দৈর্ঘ্য হচ্ছে ১৭ কিলোমিটার।

মন্ত্রী আরও জানান, হযরত শাহজালাল বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত (৮ কিলোমিটার) প্রথম ধাপের কাজটিকে দুভাগে ভাগ করে (বিমানবন্দর থেকে মহাখালী ফ্লাইওভার পর্যন্ত ৫ কিলোমিটার এবং মহাখালী ফ্লাইওভার থেকে তেজগাঁও পর্যন্ত ৩ কিলোমিটার) প্রথম ভাগের কাজ আগামী আগস্টে শুরু করা হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ