1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

ধর্মের নামে মুসলমানদের মধ্যে ফেতনা এবং বিভেদ সৃষ্টি করছে জামায়াত: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জুন, ২০১৩
  • ১২৫ Time View

জামায়াত-হেফাজত ইসলাম ধর্মের নামে দেশে মুসলমানদের মধ্যে ফেতনা এবং বিভেদ সৃষ্টি করছে। জামায়াত ইসলাম ৭১ সালে ধর্মের নামে মানুষ হত্যা, ধর্ষণে সহায়তা ও ধর্ষণ করেছিলো। এখন যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য নানা অরাজনৈতিক কাজকর্ম করে যাচ্ছে বলে  মন্তব্য করেছেন স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী অ্যাড. শামসুল হক টুকু।

শুক্রবার দুপুরে পাবনা বেড়া উপজেলার শম্ভুপুর কাগমাইর পাড়া জামে মসজিদের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টুবু বলেন, হেফাজতে ইসলাম ৫ তারিখে কুরান শরীফ পুড়ানো, মসজিদে আগুন দেওয়াসহ যে সকল তুলকালাম ও নৈরাজ্য সৃষ্টি করেছিলো এতে তারা ইসলাম ও গণতন্ত্রের দুশমন হিসেবে প্রমাণিত হয়েছে।
ইসলামের নামে স্লোগান দিলেও তারা ইসলামের দুশমন। তারা গণতন্ত্রের শত্রু। মুক্তিযুদ্ধের চেতনা বিনাশকারী। দেশবাসীর প্রতি এদেরকে প্রতিহত করার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ইসলামের উন্নয়নমূলক কাজ করে। ইসলাম ধর্মের উন্নয়নের গবেষণাসহ সকল প্রকার উন্নয়নমূলক কাজ শেখ হাসিনার সরকার করে যাচ্ছে। ইসলামিক ফাউণ্ডেশন আওয়ামী লীগের করা এবং তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমার ক্ষেত্রে ব্যাপক অবদান রেখেছে আওয়ামী লীগ।

উল্লেখ্য, মসজিদের সভাপতি মো. শাহাদত হোসেন এর সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন বেড়া পৌর মেয়র আব্দুল বাতেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ