1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

রাজনীতির বর্তমান ধারায় জনগণ বীতশ্রদ্ধ – জাকের পার্টি চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুন, ২০১৩
  • ৩৪২ Time View

জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী বলেছেন, অপশক্তি ও রাজনৈতিক দুর্বৃত্তায়নের ফলে জাতীয় রাজনীতি আজ বিবর্ণ হয়ে গেছে। রাজনীতি ও রাজনীতিবিদদের উপর মানুষ আস্থা হারাচ্ছে। রাজনীতির বর্তমান ধারায় জনগণ বীতশ্রদ্ধ। তাদের আশা-আকাঙ্ক্ষা, চাওয়া- পাওয়া জাতীয় রাজনীতিতে আশানুরূপ প্রতিফলন হয় না। গতকাল শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পার্টির কাউন্সিল-২০১৩ উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, স্বাধীনতার ৪২ বছরে আমাদের অনেক দূর এগিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আজ আমরা কি দেখি? বার বার একশ্রেণির কায়েমী স্বার্থবাদী মহলের অপতত্পরতা, ক্ষেত্রবিশেষে দলীয় স্বার্থসিদ্ধি, সংকীর্ণতা আর নেতৃত্বের অদূরদর্শিতা গণতন্ত্রের ভবিষ্যেক হুমকির মুখে ঠেলে দিচ্ছে।

মোস্তফা আমীর ফয়সল বলেন, দুঃখজনক হলেও সত্য, জাতীয় রাজনীতিতে পরমতসহিষ্ণুতার অভাব রয়েছে। একইসাথে দেশ ও জাতির কল্যাণে রাজনৈতিক নেতৃত্ব ও দলগুলোর মধ্যে বিন্দুমাত্র সমন্বয়, সৌহার্দ্য ও সমপ্রীতি নেই।

তিনি বলেন, সামপ্রতিক বছরগুলোতে ভালো কাজ যেমন হয়েছে তেমনি কিছু কর্মকাণ্ডের কারণে সে সাফল্য ম্লান হয়েছে। তাই সরকারের প্রতি আহ্বান জানাবো, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি রোধ করুন। সন্ত্রাস, হানাহানি, চুরি, ছিনতাই, রাহাজানি নিয়ন্ত্রণ করা গেলে আরও সাফল্য আসবে। পদ্মা সেতু বাস্তবায়ন ও প্রস্তাবিত আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ হলে দেশ উন্নতির নতুন সোপানে পা রাখবে।

তিনি বলেন, স্বাধীনতার চেতনা ও ইসলামী চেতনাকে পরস্পর বিপরীত মেরুতে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। অথচ প্রকৃত ইসলামী চেতনা ও স্বাধীনতার চেতনা সমার্থক। স্বাধীনতার চেতনা ছিল প্রকৃতপক্ষে ইসলামী চেতনা।

কাউন্সিল শুরুর আগে রাজধানীতে জাকের পার্টির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শোভাযাত্রা সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে শেষ হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ