1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

বিরোধীদল তত্ত্বাবধায়ক নিয়ে আলোচনার পথ বন্ধ করে দিয়েছে: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জুন, ২০১৩
  • ১৩৩ Time View

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সংসদে মুলতবি প্রস্তাব দিয়ে বিএনপি সেটি আবার প্রত্যাহার করে নিয়ে আলোচনার পথ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, বিএনপি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনার জন্য সংসদে এসে মুলতবি প্রস্তাব দিল। আমরা এ প্রস্তাবের ওপর আলোচনার সিদ্ধান্ত নিলাম। কিন্তু অধিবেশন শুরু হতে না হতেই তারা প্রস্তাব প্রত্যাহার করে নিল। এর মাধ্যমে তারা আলোচনার পথ বন্ধ করে দিয়েছে।

শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত ঐতিহাসিক ৬ দফা দাবি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী আরও বলেন, আগামী নির্বাচন সংসদীয় গণতন্ত্রে যেভাবে নির্বাচন হয়, সেভাবেই হবে এবং যথাসময়েই হবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্রকে সুসংহত করতে অন্তত একবার এ ধারাবাহিকতা শুরু করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ