1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

নির্বাচন-বিলাস বাজেট: এরশাদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুন, ২০১৩
  • ২২৯ Time View

বাজেটে যতটা সংযমী ও সাশ্রয়ী হওয়ার প্রয়োজন ছিল রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে তা হয়নি। বাজেট বাস্তবায়ন করা দুরুহ হবে।

বৃহস্পতিবার ২০১৩-১৪ অর্থবছরের বাজেট ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

“মূলত এটা হয়েছে একটি নির্বাচন-বিলাস বাজেট। যদি বাস্তবায়ন করা যায় তো ভালো। তবে সে আশা সফল হবে বলে মনে হয় না।”

এরশাদ বলেন, “দেশের আর্থ-সামাজিক বাস্তব অবস্থার  প্রেক্ষিতে যে ধরনের বাজেট প্রণীত হওয়া উচিৎ ছিল সেই যৌক্তিকতা এড়িয়ে যেতে হয়েছে রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে।”

তিনি বলেন, “অতীত অভিজ্ঞতা থেকে দেখা গেছে যে, সব সরকারই তার মেয়াদের শেষ বাজেটে আসন্ন নির্বাচনে জনগণের আনুকূল্য লাভের জন্য সাধারণভাবে চোখে পড়ার মতো জনকল্যাণমুখী বরাদ্দ বা সুযোগ সুবিধার কথা উল্লেখ রাখেন। এই বাজেটেও তার ব্যতিক্রম কিছু ঘটেনি।”

সাবেক রাষ্ট্রপতি বলেন, “দেশে যদি স্বাভাবিক অবস্থা থাকে, গণতান্ত্রিক ধারায় দেশ অগ্রসর হতে পারে। তাহলে ২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট তিনটি সরকারের হাতের ছোঁয়া পাবে। বর্তমান সরকার, তারপর নির্বাচনকালীন অন্তবর্তী সরকার এবং নির্বাচনের পর নতুন সরকার।”

“তবে বেশি সমস্যা হবে নতুন সরকারের জন্য। কারণ প্রাথমিকভাবে যা দেখা যাচ্ছে তাতে প্রস্তাবিত বাজেটে আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্যহীনতা রয়েছে,” যোগ করেন তিনি।

এরশাদ বলেন, “এই বাজেটকে আমি এক কথায় উচ্চাভিলাষী বাজেট বলতে চাই না। এটাকে গণবিরোধী বা গণমুখী বাজেট বলেও অভিহিত করতে চাই না। এই বাজেট প্রণীত হয়েছে নির্বাচন-বান্ধব বাজেট হিসেবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ