1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর শেকড় অনেক গভীরে: উপদেষ্টা স্বপন যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান বিশ্ব বাঁশ দিবস আজ, জানুন ইতিহাস ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে: বিবিএস ফারহানসহ তিন নতুন প্রবাসীকে নিয়ে আসিয়ান কাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে: পানিসম্পদ মন্ত্রী ঢাকা টু রংপুর লং মার্চে বাধা না দেওয়ার আহ্বান জামায়াতের নিউইয়র্কে যাচ্ছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ পুত্র সন্তানের মা হওয়ার গুঞ্জন, যা বললেন মৌসুমী হামিদ সৌদি আরবকে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাষ্ট্র, মূল্য কত

আইভী মেয়র নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীর উচ্ছ্বাস

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০১১
  • ৩৭৩ Time View

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ডা. সেলিনা হায়াত আইভী মেয়র নির্বাচিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া সেনা মোতায়েন ছাড়াই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন তিনি।

সোমবার অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের নিয়মিত সভায় নির্বাচন পরবর্তী বিষয় নিয়ে আলাচনার সময় এই প্রতিক্রিয়া দেখান শেখ হাসিনা।

সূত্র জানিয়েছে সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ডা. সেলিনা হায়াত আইভী ও শামীম ওসমান উভয়ই আওয়ামী লীগের প্রার্থী ছিল। নির্বাচন হয়েছে আওয়ামী লীগের মধ্যে।’

তিনি বলেন, ‘আমি কমনওয়েলথ সম্মেলনে যোগ দেওয়ার সময় অস্ট্রেলিয়ার পার্থের মেয়র আমার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এই মেয়রও একজন নারী। তখন আমি তাকে বলেছিলাম, খুব সম্ভবত কয়েক দিনের মধ্যেই আমাদের দেশেও একজন নারী মেয়র পেতে যাচ্ছি আমরা।’

সেনা মোতায়েন ছাড়াই নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেছেন, ‘সেখান সেনা মোতায়েনের প্রয়োজন ছিল না। নির্বাচনের আগে এমন কোনো পরিবেশও সৃষ্টি হয়নি।’

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন ডা. সেলিনা হায়াত আইভী। তার নিকট প্রতিদ্বন্দ্বী ছিলেন শামীম ওসমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ