1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাফুফের আলোচনার টেবিলে সাফসহ আরও অনেক কিছু নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ১০ বছরে শুধু পাথর আমদানি হয়েছে ন্যাশনাল ব্যাংক পাচ্ছে ১০ হাজার কোটি টাকা ঋণ, আমানতকারীদের টাকা ফেরত বৃহস্পতিবার থেকে পূজায় ব্যাংকের সঙ্গে ৫ দিন পুঁজিবাজারও বন্ধ বেক্সিমকোর ২ খেলাপি প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজি সোনা, সাড়ে ১২ কেজি রুপা সংসদীয় কমিটির বৈঠক: ৬ ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২৬২ কোটি টাকার আমানত ‘ঝুঁকিতে’ ১১ জনকেই বোলিং করাল ঢাকা, ইনিংস হারের শঙ্কায় বরিশাল সিনেমা হল সংস্কার ও দর্শক ফিরিয়ে আনতে উদ্যোগ নেবে সরকার এআই বিনিয়োগে বৈশ্বিক প্রবৃদ্ধি ৩%, বড় সুফল এশিয়ায়: আইএমএফ

উপকূলে প্রস্তুত বিমান, নৌ ও সেনা জওয়ানরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৩
  • ২১৮ Time View

ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধার তৎপরতার জন্য প্রস্তুত আছে বিমান, নৌ ও সেনাবাহিনীর জওয়ানরা।

তারা বিভিন্ন গ্রুপ-উপগ্রুপে ভাগ হয়ে প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জাম নিয়ে উপকূলীয় জেলাগুলোর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন।

নৌ বাহিনীর ২২টি জাহাজ এবং বিমান বাহিনীর ৪টি পরিবহন প্লেন ও ১৯টি হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।

বাংলাদেশ সময় ভোর ৫টা ৩৪ মিনিটে পাওয়া স্যাটেলাইট চিত্রে দেখা যায়, ঘূর্ণিঝড় ‘মহাসেন’ ধীরে ধীরে উত্তর ও উত্তর-পূর্ব দিকে সরে বাংলাদেশ উপকূলের কাছাকাছি অবস্থান করছে। উপকূলীয় জেলাগুলোতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড়ের পারিপার্শ্বিক মেঘ।

বৃহস্পতিবার দুপুর নাগাদ উপকূলীয় এলাকায় মহাসেন আঘাত হানতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. শাহ আলম।

তবে উপকূলের দিকে এর এগুনোর গতিবেগ কম হওয়ায় এটি বাংলাদেশর উপকূল অতিক্রম করতে সন্ধ্যা হয়ে যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এরইমধ্যে পটুয়াখালীর খেপুপাড়া, কুতুবদিয়া, সন্দীপ, হাতিয়া ও মংলা এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয়েছে। সবচেয়ে বেশি ১৩২ মি. মিটার বৃষ্টিপাত হয়েছে খেপুপাড়ায়।

গতি ঘণ্টায় ২০ কি. মি.।

আবহাওয়া অধিদফতরের ভোর ৬টার আপডেট অনুযায়ী- ‘মহাসেন’ মংলা থেকে ৩২০ কি. মি. দক্ষিণে, কক্সবাজার থেকে ৩৮৫ কি. মি. দক্ষিণ-পশ্চিমে এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৪৩৫ কি. মি. দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ