1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে পৌঁছল চীনের জোড়া জায়ান্ট পান্ডা, থাকবে ১০ বছর টানা বৃষ্টিতে আকস্মিক বন্যা, ব্যাংককে আশ্রয়কেন্দ্রে হাজারো মানুষ দুর্গাপূজায় পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রিপেইড মিটার অপসারণের দাবি রংপুর নাগরিক কমিটির সিলেট চেম্বারের নির্বাচনী তফসিল বাতিল, এজাজ আহমদ প্রশাসক নিযুক্ত দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীনদের জন্য অশনিসংকেত: টিআইবি চুয়েটে উপাচার্য পুনর্বহালের আন্দোলন: শাটডাউনে শিক্ষার্থীরা, শিক্ষকরা সর্বাত্মক কর্মবিরতিতে বাংলা কিউআরে লেনদেনে প্রণোদনা ঘোষণা অর্থনীতির পুনরুত্থানে চীনের সঙ্গে বন্ধুত্ব বাংলাদেশের অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন নওগাঁয় অটোরিকশা শ্রমিকদের সঙ্গে বিরোধে বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

ইমরান খান আহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মে, ২০১৩
  • ১৮০ Time View

পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান ১১ মে অনুষ্ঠেয় জাতীয় পরিষদ নির্বাচনে ভোট দিতে পারছেন না। গত মঙ্গলবার লাহোরে একটি নির্বাচনী প্রচার মঞ্চে উঠার লিফট থেকে পড়ে গিয়ে আহত হন তিনি। পিটিআই মুখপাত্র বলেন, লিফ্টটি ১৫ ফুট উঁচু মঞ্চের কাছাকাছি চলে যাওয়ামাত্র তা থেকে পড়ে যান ইমরান। এরপর তাকে বেসরকারি শওকত খানম হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল তিনি সাংবাদিকদের বলেন, এখন তার ভাল লাগলেও তিনি ভোট দিতে পারবেন না। তার জন্মস্থান মিয়াওয়ালীতে তার ভোট দেয়ার কথা ছিল। খবর ডন ও এএফপির।

ইমরান খানকে কমপক্ষে এক সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দেয়া হয়েছে। মঞ্চ থেকে পড়ে মাথার খুলি ও পিঠে আঘাত পাওয়ায় চিকিত্সকরা তাকে এ পরামর্শ দিয়েছেন। হাসপাতাল মুখপাত্র খাজা নাজির বলেন, ইমরান খান মাথায় আঘাত পেয়েছেন। পিঠে দুটি ফ্রাকচার হয়েছে এবং কাঁধেও সামান্য আঘাত পেয়েছেন। তবে তার অবস্থা গুরুতর নয়।

ইমরানের দলের নেতারা নিশ্চিত করেছেন, তিনি অসুস্থ হওয়ায় আজ বৃহস্পতিবার ইসলামাবাদে নির্ধারিত জনসভায় উপস্থিত থাকবেন না। তবে তিনি ভিডিও লিংকে বক্তব্য রাখবেন। আজই নির্বাচনী প্রচারণা শেষ হবে।

পাকিস্তানে খুবই গুরুত্বপূর্ণ প্রার্থী হিসাবেই দেখা হচ্ছে ইমরানকে। দেশব্যাপী তার দলের জনপ্রিয়তা দ্রুতই বাড়ছে এবং জনগণের বিপুল ভোটে তার দল বিজয়ী হওয়ার মতো শক্তিশালী অবস্থানে রয়েছে বলেই দাবি করে আসছেন ইমরান। ইমরানের আহত হওয়ার খবর পেয়ে শওকত খানম হাসপাতালের বাইরে জড়ো হয়েছে তার সমর্থক ও শুভাকাঙ্ক্ষী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ