1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননায় ভূষিত হচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৩
  • ১৭৫ Time View

আগামী ১৭ই এপ্রিল যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা ‘কংগ্রেশনাল গোল্ড মেডেলে’ ভূষিত করা হবে ক্ষুদ্রঋণ প্রবক্তা ড. মুহম্মদ ইউনূসকে। ক্যাপিটল রোটুন্ডায় তাকে এ মেডেলটি পরিয়ে দেয়া হবে। মার্কিন পার্লামেন্টের স্পিকার জন বোয়েনার এবং সিনেটে রিপাবলিকান ও ডেমোক্র্যাট পার্টির নেতাদের এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ২০১০ সালের ৫ই অক্টোবর ড. ইউনূসকে কংগ্রেশনাল গোল্ড মেডেল দেয়ার বিলটি সর্বসম্মতিক্রমে পাশ হয়। বৈশ্বিক দারিদ্র নিরসনে সংগ্রামী অবদান রাখার স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। ১৯৭৬ সালে গ্রামীণ ব্যংক প্রতিষ্ঠার মাধ্যমে উন্নয়নশীল বাংলাদেশের দারিদ্র দূরীকরণে অন্যতম ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন ড. মুহাম্মদ ইউনূস। বিশ্বের বহু দেশে ইউনূসের দারিদ্র দূরীকরণের ক্ষুদ্র ঋণ পদ্ধতি অনুসরণ করা হয়। সারা বিশ্বে গ্রহণযোগ্যতা পায় তার এ মডেল। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডমও অর্জন করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ