1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উত্তরপত্র মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু | জাতীয় ডিফেন্ডার বিশ্বনাথকে ‘ফরোয়ার্ড’ হিসেবে ভাবছেন ডুলি কাভান সুলিভানের রেকর্ডের রাতে ফিলাডেলফিয়ার বিশাল জয় ৭ বছর পর ঘরোয়া ক্রিকেটে ফিরছেন বাবর আজম পুতিনকে লেখা চিঠিতে রাশিয়ার প্রতি ‘অটুট সমর্থন’ কিমের যে কারণে হঠাৎ রাজনীতি ছাড়ার ঘোষণা আসিফ মাহমুদের ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু সাফ, বাংলাদেশের খেলা কবে আইএইএর সাধারণ অধিবেশনে পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশের অঙ্গীকার পাঞ্জাবি-শেরোয়ানি বিক্রেতার ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন ভ্রমণনীতিতে আরও কড়াকড়ি আরোপ করেছে চীন

হিলারির সম্মানী ২ লাখ ডলার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৩
  • ১৯১ Time View

মানবজমিন ডেস্ক: সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন প্রতিটি বক্তৃতায় অংশ নেয়ার জন্য সম্মানী হিসেবে ২ লাখ ডলারেরও বেশি অর্থ পাবেন। বাংলাদেশী মুদ্রায় ১ কোটি ৫৭ লাখ ৯৮ হাজারেরও বেশি টাকা। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে হিলারির বেতন ছিল ১ লাখ ৮৬ হাজার ডলার বা ১ কোটি ৪৭ লাখ ৪০ হাজার টাকার কিছু বেশি। কিন্তু বক্তৃতা দিয়ে তার চেয়েও বেশি অর্থ সম্মানী পাবেন তিনি। নিউ ইয়র্কভিত্তিক হ্যারি ওয়াকার এজেন্সি হিলারির প্রতিনিধিত্ব করবে। এ সংগঠনটিই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও হিলারির স্বামী বিল ক্লিনটনের প্রতিনিধিত্বও করে থাকে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে বিভিন্ন অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার ক্ষেত্রে যারা সবচেয়ে বেশি অর্থ পেয়ে থাকেন, তাদের তালিকায় নাম লেখালেন হিলারি। সিএনএনের দেয়া এক পরিসংখ্যান অনুযায়ী, বিল ক্লিনটন ১১ বছরে ৪৭১টি বক্তৃতায় অংশ নিয়েছেন। প্রতিটি ইভেন্টের জন্য তিনি ১ লাখ ৮৯ হাজার ডলার সম্মানী পেয়েছেন। বক্তৃতা দিয়ে প্রায় সমপরিমাণ বা কিছু বেশি অর্থ পেয়ে থাকেন হলিউড থেকে রাজনীতিতে আসা জনপ্রিয় ব্যক্তিত্ব আর্নল্ড শোয়ার্জেনেগার, রাজনীতিবিদ আল গোর, ডিক চেনি ও সারাহ প্যালিন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ