1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

‘ফুল এইচডি’ স্মার্টফোন দেখালো প্যানটেক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জানুয়ারি, ২০১৩
  • ২০৮ Time View

বড় স্ক্রিনের ‘ফুল এইচডি’ স্মার্টফোন ‘ভেগা নাম্বার সিক্স’ দেখালো দক্ষিণ কোরিয়ান স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান প্যানটেক। বিবিসি জানিয়েছে, ১০৮০ পিক্সেলের হাই-ডেফিনিশন ভিডিও অনায়াসে দেখা যাবে স্মার্টফোনটির ৫.৯ ইঞ্চি স্ক্রিনে।

ডিসপ্লের আকার হিসেব করলে সবচেয়ে বড় স্মার্টফোনটি চীনা প্রতিষ্ঠান হুয়াইওর অ্যাসেন্ড মেট। কিন্তু হুয়াইওর স্মার্টফোনটির ডিসপ্লে ৭২০ পিক্সেলের। এজন্য ভেগা নাম্বার সিক্সকে বলা হচ্ছে সবচেয়ে বড় ‘ফুল এইচডি’ স্মার্টফোন।

ভেগা নাম্বার সিক্সে রয়েছে ১.৫ গিগাহার্টজ ক্রেইট প্রসেসর, ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল মেমোরি। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে বাড়িয়ে নেয়া যাবে মেমোরি। আছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। ভিডিও চ্যাট করতে সাহায্য করবে ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

সংযোগের দিকে থেকে ভেগা সিক্সে রয়েছে ব্লুটুথ, এনএফসি, ওয়াই-ফাই এবং ইউএসবির মতো প্রচলিত প্রায় সব সুবিধাই। ফোরজি এলটিই সংযোগ ব্যবহারের সুবিধাও পাবেন স্মার্টফোনটির ব্যবহারকারীরা। এটি চলবে অ্যান্ড্রয়েড ৪.১.২ জেলি বিন অপারেটিং সিস্টেমে।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ