1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

ক্যারিবিয়ায় কমনওয়েলথ ক্রিকেট উৎসবে বাংলাদেশের রাতুল

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View

ক্যারিবিয়ান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে ওয়াইডার কমনওয়েলথ অনূর্ধ্ব-২৩ দলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামিউন বশির রাতুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ঘরোয়া ক্রিকেটে বাঁহাতি স্পিনের সঙ্গে কার্যকরী ব্যাটিংয়ে সম্ভাবনার ছাপ রেখে চলেছেন সামিউর বশির রাতুল। তার সামনে এবার নতুন মঞ্চে নিজেকে মেলে ধরার সুযোগ। কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের সম্মেলন উপলক্ষে আয়োজিত বিশেষ ম্যাচে খেলবেন তরুণ অলরাউন্ডার।

কমনওয়েলথভুক্ত দেশগুলোর পারস্পরিক ঐক্য ও বন্ধুত্ব উদযাপনে অ্যান্টিগায় হবে দশ ওভারের একটি বিশেষ ক্রিকেট ম্যাচ। স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে রোববার ক্যারিবিয়ান অনূর্ধ্ব-২৩ দলের মুখোমুখি হবে ‘ওয়াইডার কমনওয়েলথ অনূর্ধ্ব-২৩ দল।’

ওয়াইডার কমনওয়েলথ নাম বলেও, মূলত ইংল্যান্ড, কানাডা, বারমুডার ক্রিকেটারদের নিয়ে গড়া হয়েছে এই একাদশ। যেখানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি রাতুল। চলতি জাতীয় ক্রিকেট লিগ ছেড়ে এরই মধ্যে অ্যান্টিগায় চলে গেছেন ১৯ বছর বয়সী স্পিনিং অলরাউন্ডার।

এই দলের নেতৃত্বে ইংল্যান্ডের বেন ডকিন্স। সবশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তার অধিনায়কত্বে ফাইনাল খেলে ইংলিশরা। ডাওকিন্স ছাড়া ইংল্যান্ড থেকে আছেন আরিয়ান সাওয়ান্ত। এছাড়া কানাডা ও বারমুডা থেকে আছেন ৪ জন করে ক্রিকেটার। এছাড়া দ্বাদশ ক্রিকেটার গ্রেনাডার আরাভিন্দা বিশপ।

ওয়াইডার কমনওয়েলথ দলের সম্মানসূচক ম্যানেজারের দায়িত্ব পালন করবেন ইংলিশ কিংবদন্তি ডেভিড গাওয়ার। ক্যারিবিয়ান অনূর্ধ্ব-২৩ দলের ম্যানেজার ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডস।

‘ওয়ান কমনওয়েলথ, ওয়ান টিম- আ কমনওয়েলথ ক্রিকেট সেলিব্রেশন’ শীর্ষক এই আয়োজনের মূল আকর্ষণ অবশ্য সরকারপ্রধানদের প্রীতি ম্যাচ। এতেও অংশ নিচ্ছে ক্যারিবিয়ান একাদশ’ ও ‘ওয়াইডার কমনওয়েলথ একাদশ’ নামের দুটি দল।

ক্যারিবিয়ান দলের হয়ে খেলবেন অ্যান্টিগা ও বারবুডা, বাহামাস, বেলিজ, ডোমিনিকা, গায়ানা এবং সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন্সের শীর্ষ নেতারা। দলটির নেতৃত্বে থাকছেন গায়ানার প্রেসিডেন্ট ড. মোহাম্মদ ইরফান আলি।

এছাড়া দলটির মাঠে নামার কথা অ্যান্টিগা ও বারবুডার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউন, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন্সের প্রধানমন্ত্রী ড. গডউইন ফ্রাইডে এবং বাহামাসের প্রধানমন্ত্রী ফিলিপ ডেভিসেরও।

‘ওয়াইডার কমনওয়েলথ একাদশ’ সাজানো হচ্ছে বাংলাদেশ, ভারত, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, মাল্টা, বোতসোয়ানা, মরিশাস, মোজাম্বিক, সামোয়া, পাকিস্তান ও সিশেলসের মতো দেশগুলোকে নিয়ে । এই দলের অধিনায়কত্ব করবেন কেনিয়ার ডেপুটি প্রেসিডেন্ট কিথুরে কিন্ডিকি।

নেতাদের ম্যাচের পরপরই হবে ১০ ওভারের ‘কমনওয়েলথ ফিউচার স্টার্স অনূর্ধ্ব-২৩’ ম্যাচ।

ওয়াইডার কমনওয়েলথ অনূর্ধ্ব-২৩ স্কোয়াড: বেন ডকিন্স (অধিনায়ক, ইংল্যান্ড), সাহিজভির ঢালিওয়াল (কানাডা), আঙ্গাদ গিল (কানাডা), কিগান জোন্স (বারমুডা), মোহাম্মাদ আয়ান মাজহার (কানাডা), ইসাইয়াহ ও'ব্রায়েন (বারমুডা), সামিউন বশির রাতুল (বাংলাদেশ), সা-কুই রবিনসন (বারমুডা), আরিয়ান সাওয়ান্ত (ইংল্যান্ড), রাজরুপ সিং (কানাডা), জেরি টমিলসন (বারমুডা), আরাভিন্দা বিশপ (গ্রেনাডা)

ক্যারিবিয়ান অনূর্ধ্ব-২৩ স্কোয়াড: স্টিফেন প্যাসক্যাল (অধিনায়ক, ডমিনিকা), শাকুয়ান বেলে (বার্বাডোজ), মাভেন্দ্রা দিন্দিয়াল (গায়ানা), তারিক এডওয়ার্ড (সেইন্ট লুসিয়া), তানেজ ফ্রান্সিস (অ্যন্টিগা এন্ড বারবুডা), ইথান গিবসন (সেইন্ট ভিনসেন্ট এন্ড গ্রেনাডা), আন্তোনিও হ্যারিস (বাহামাস), তায়শন মোসেস (বেলিজ), কার্স্টেন মারে (গ্রেনাডা), তামারি রেডউড (জ্যামাইকা), কুনাল তিলোকানি (সেইন্ট কিটস এন্ড নেভিস), আব্দুল তপিন (ত্রিনিদাদ এন্ড টোবাগো)

ব্যাটারি রিকশার বিধিমালা: নিরাপত্তা, নাকি জীবিকার ওপর বেড়া?

মেট্রোরেলে প্রবীণের মৃত্যু: একটু বসার জায়গা ছাড়েনি কেউ

উদীচীর ৫৮: কনটেন্টের কোলাহলে মুক্তবুদ্ধির ধ্রুবতারা

পরিচ্ছন্ন দেশ চাই, কিন্তু নিজেকে বদলাতে চাই না

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ